1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁয় সড়ক দূর্ঘটনায় হতাহত-৫ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

নওগাঁয় সড়ক দূর্ঘটনায় হতাহত-৫

নওগাঁ জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ জুন, ২০২৫ ১:০২ পিএম
শেয়ার করুন

নওগাঁর বদলগাছীতে স্যালো ইঞ্জিন চালিত ভটভটি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন।তাদের বদলগাছী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

১৯ জুন বৃহস্পতিবার বেলা ২ টার দিকে জয়পুরহাট-বদলগাছী আঞ্চলিক মহাসড়কের চকবনমালি এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, সিএনজির যাত্রী বদলগাছী উপজেলার দিঘীরপাড় বৈরাগী পাড়ার কার্তিক চন্দ্র।সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত অপর জনের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।প্রত্যক্ষদর্শীরা জানায়, জয়পুরহাটগামী ধানের তুষ বোঝায় ইঞ্জিন চালিত একটি ভটভটি ওইস্থানে পৌঁছলে বিপরীতমুখী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।এসময় নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি রাস্তার পাশে উল্টে যাওয়াসহ সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এদুর্ঘটনায় সিএনজিতে থাকা সকল যাত্রী রাস্তায় ছিটকে পড়লে ঘটনাস্থলেই ২ জন নিহত হয়।ঘটনার পর পরই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনা স্থল থেকে মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিসুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ভটভটির আহত চালকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর