1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নওগাঁ আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাতি চক্রের অন্যতম সদস্য তারেক হাসান আটক - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

নওগাঁ আন্তঃজেলা সংঘবদ্ধ ডাকাতি চক্রের অন্যতম সদস্য তারেক হাসান আটক

উজ্জ্বল কুমার সরকার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ১১:২০ এএম
শেয়ার করুন

নওগাঁর মহাদেবপুরে ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করে আন্ত:জেলা সংঘবদ্ধ ডাকাত চক্রের অন্যতম সদস্য তারেক হাসান (২৪) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় মহাদেবপুর থানায় আয়োজিত প্রেস ব্রিফিং-এ বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ। অভিযুক্ত তারেক জেলার মান্দা উপজেলার চক-জামদই মুচিপাড়া এলাকার লুৎফর রহমানের ছেলে।

পুলিশের তথ্যমতে, গত ১০ এপ্রিল রাত ১২টা ১৫ মিনিটের দিকে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন এলাকার শিবগঞ্জ-বামনসাতা সড়কে মারপিট করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক একট সুজুকী জিকসার মোটর সাইকেল (নওগাঁ-ল-১৩-৫০৬৭), নগদ ৮ হাজার টাকা ও একটি মোবাইলফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় ভুক্তভোগী জেলার মান্দা উপজেলার ললিতপুর গ্রামের সুশিল চন্দ্র মন্ডলের ছেলে শ্রী মিলন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় মামলা দায়ের করেন। এরপর জড়িতদের সনাক্ত করে লুণ্ঠিত মোটরসাইকেলটি উদ্ধার অভিযানে নামে পুলিশের একটি চৌকশ টিম।

জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দস্যুতার সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে আন্ত:জেলা সংঘবদ্ধ ডাকাত দলের অন্যতম সদস্য তারেককে গ্রেপ্তার করে পুলিশ। তার (তারেক) দেয়া তথ্যে মান্দার চক-জামদই গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে শরিফুল ইসলামের বাড়ি থেকে ছিনতাইকৃত মোটরসাইকেলটি উদ্ধার হয়েছে। তারেকের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতি, ছিনতাইসহ নানা অভিযোগে অন্তত ১০টি মামলা রয়েছে বলে একাধিক বিশ্বস্ত সূত্রে জানা গেছে। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, সোমবার আটক ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় থানা পুলিশ তৎপর রয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *