1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নজরুল বর্ষের প্রতিযোগিতায় ছয়টি প্রথম পুরস্কারসহ কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম:
বাড়ছে ডেঙ্গুর প্রকোপ: কেড়ে নিলো আরও ৮ প্রাণ পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে সাপাহারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ব্রিজে রডের বদলে জিও তার ও নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কিশোর গ্যাং দমনে কুমিল্লা জেলা পুলিশের সাঁড়াশি অভিযান: একরাতে আটক ৬২৪ ইউপি নির্বাচনের বিরোধ নাকি অপহরণ? চরফ্যাশনে স্কুলছাত্রী নিখোঁজের ঘটনায় একজন গ্রেফতার জামিনে বেরিয়ে ফের ইয়াবাসহ বহিষ্কৃত নেতা গ্রেপ্তার ঝিনাইগাতী সীমান্তে ১৭ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ মস্তিষ্কে গুরুতর আঘাতপ্রাপ্ত রুয়েটের রাফিদকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন নজরুল বর্ষের প্রতিযোগিতায় ছয়টি প্রথম পুরস্কারসহ কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা কুমিল্লার দাউদকান্দি মডেল থানার দরজা ভেঙে পালাল কিশোর গ্যাংয়ের ১৭ সদস্য

নজরুল বর্ষের প্রতিযোগিতায় ছয়টি প্রথম পুরস্কারসহ কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসা

গাজী তাহের লিটন
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ ৬:২৬ পিএম
শেয়ার করুন

‘নজরুল বর্ষ ২০২৬’ উদযাপন উপলক্ষে তজুমদ্দিন উপজেলা প্রশাসনের আয়োজনে স্কুল, মাদ্রাসা ও কলেজ পর্যায়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় একাধিক ইভেন্টে অংশগ্রহণ করে কুঞ্জেরহাট আল-হিকমা মডেল মাদরাসার শিক্ষার্থীরা ছয়টি প্রথমস্থানসহ মোট ১৩ টি পুরস্কার অর্জন করেছে। একই প্রতিষ্ঠান থেকে ও তৃতীয় স্থানে আরো ৭ জন পুরস্কারঅর্জন করেছে।

আল-হিকমা মডেল মাদরাসার শিক্ষক মাওলানা আল আমীন জানান: তুমুল প্রতিযোগিতাপূর্ণ হামদ-না’ত, সংগীত, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও রচনা প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা খুব ভালো করেছে। তিনি এজন্য, অভিভাবক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের প্রশংসনীয় অবদান রয়েছে।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বনি আমিন।

বিশেষ অতিথি ছিলেন: তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু।

উপজেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে বলে জানাযায়।

এই বিভাগের আরো খবর