1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নাট্যকার মুনীর চৌধুরীর জন্মশতবর্ষে কুবির বাংলা বিভাগের আন্তর্জাতিক কনফারেন্স - আজকের কাগজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ডলারের নতুন দর নির্ধারণ করলো মানি চেঞ্জার এসোসিয়েশন কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রুশ দ্বিতীয় বৃহৎ ই-কমার্সের ৬ ডিপো হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চউকের অভিযান অব্যাহত, অনিয়মে কঠোর ব্যবস্থা ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার! টেকনাফে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চট্টগ্রামের হালিশহর এলাকায় মহাসড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় চসিক’র অভিযান

নাট্যকার মুনীর চৌধুরীর জন্মশতবর্ষে কুবির বাংলা বিভাগের আন্তর্জাতিক কনফারেন্স

কুবি প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৯:৫৮ পিএম
শেয়ার করুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে আন্তর্জাতিক কনফারেন্স। ‘বাংলা নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব ও জন্মশতবর্ষে নাট্যকার মুনীর চৌধুরী’ শীর্ষক কনফারেন্সটি
আগামী ২৬ ও ২৭ নভেম্বর উক্ত কনফারেন্সটি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

কনফারেন্সের মূল বিষয় নির্ধারণ করা হয়েছে ‘বাংলা নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব ও জন্মশতবর্ষে নাট্যকার মুনীর চৌধুরী’। কনফারেন্সে প্রবন্ধ জমা দেওয়া জন্য নির্ধারিত হয়েছে বেশ কিছু উপবিষয়। এর মধ্যে রয়েছে– বাংলা নাটকের উদ্ভব ও বিকাশে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব, যেকোনো নাট্যকারের রচনায় প্রাচ্য বা পাশ্চাত্য প্রভাব, নির্বাচিত নাটকে প্রাচ্য বা পাশ্চাত্য প্রভাব, বাংলা নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব নিয়ে তুলনামূলক মূল্যায়ন, নাট্যকার মুনীর চৌধুরীর জীবন-মানস ও জন্মশতবর্ষে তাঁর রচনার নবমূল্যায়ন। পাশাপাশি উল্লেখিত বিষয় নিয়ে বাংলা ও ইংরেজি দুই ভাষায় প্রবন্ধ জমা দেওয়ার সুযোগ থাকবে। নির্বাচিত প্রবন্ধসমূহ কনফারেন্স উপলক্ষে প্রকাশিত ‘ভাষা-সাহিত্য পরিক্রমা’ জার্নালে প্রকাশিত হবে।

কনফারেন্সের সদস্য সচিব ও বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম বলেন, ‘বাংলা বিভাগ প্রথমবারের মতো আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে। এতে আমরা সবাই আনন্দিত। আমরা আশা করি এর মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে। এর মাধ্যমে বাংলা বিভাগের সাফল্য আরও বৃদ্ধি পাবে।’

কনফারেন্সের আহ্বায়ক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. শামসুজ্জামান মিলকী বলেন, ‘আমরা বাংলা বিভাগের উদ্যোগে একটি আন্তর্জাতিক কনফারেন্স আয়োজন করতে যাচ্ছি। এটি নভেম্বরের ২৬ এবং ২৭ তারিখ অনুষ্ঠিত হবে। আমাদের কনফারেন্সে মূল প্রতিপাদ্য হচ্ছে বাংলা নাটকে প্রাচ্য-পাশ্চাত্য প্রভাব ও জন্মশতবর্ষে নাট্যকার মুনীর চৌধুরী।’

তিনি আরও বলেন, ‘একটা বিশেষ বিষয় হচ্ছে এই বছর বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর জন্মশতবার্ষিকী। তিনি স্কুল পর্যায় থেকেই নাট্যকার হিসেবে বেশি পরিচিত। তাই এই দুটো বিষয় সামনে রেখে আমরা কনফারেন্স ঘোষণা করেছি। ৭ অক্টোবর তারিখের মধ্যে প্রবন্ধ সারসংক্ষেপ জমা দিতে হবে। যাদের সারসংক্ষেপ গৃহীত হবে তাদের ৫ নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ প্রবন্ধ জমা দিতে হবে। আমরা ২৬ নভেম্বর কনফারেন্স রেখেছি কারণ ওই দিন মুনীর চৌধুরীর জন্মদিন।’

এই বিভাগের আরো খবর