1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নালিতাবাড়ীতে বজ্রপাতে এক নারীর মৃত্যু - আজকের কাগজ
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন

নালিতাবাড়ীতে বজ্রপাতে এক নারীর মৃত্যু

শেরপুর প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৩১ মে, ২০২৫ ১১:০৩ এএম
শেয়ার করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বজ্রপাতে এক নারী নিহত হয়েছেন। শনিবার (৩১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কাকরকান্দি ইউনিয়নের মানিককুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারী খোরশেদ আলমের স্ত্রী (নাম জানা যায়নি)। তিনি তার নাতনিকে আনতে হাজী মোড় এলাকার একটি মাদ্রাসায় গিয়েছিলেন। ফেরার পথে আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পায় সঙ্গে থাকা নাতনি।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ মেঘ জমে যায় এবং শুরু হয় ঝড়-বৃষ্টি। এই সময় নারীটি মাদ্রাসা থেকে নাতনিকে নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছাকাছি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহানুভূতি জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর