1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নির্বাচনের পরিবেশ নিয়ে যা বললেন ঢালিউড কুইন অপু বিশ্বাস - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম:
কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

নির্বাচনের পরিবেশ নিয়ে যা বললেন ঢালিউড কুইন অপু বিশ্বাস

আজকের কাগজবিডি বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২ ১১:৪৮ এএম
শেয়ার করুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে এফডিসিতে আসেন ঢালিউড কুইন অপু বিশ্বাস।

দুপুর ১ টায় অপু এফডিসির গেট দিয়ে ভেতরে প্রবেশ করলেই তাকে দেখে দৌড়ে আসে চিত্রনায়ক ফেরদৌস। অপুকে হাসিমুখে বরণ করে নেন ফেরদৌস। সেটাই স্বাভাবিক। কারণ তিনি কাঞ্চন-নিপুণ প্যানেলের সক্রিয় সমর্থক।

যদিও অপু বিশ্বাসের সরাসরি ভোট না চেয়ে ভালোবাসা চেয়েছেন ফেরদৌস।

এফডিসিতে এসেই আসল কাজটা সারেন অপু বিশ্বাস। ভোট প্রদান করেন। ভোট দেওয়ার পরই সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন।

এ সময় নির্বাচনের পরিবেশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এ নায়িকা। বলেন, ‘কড়াকড়ি নিরাপত্তা দেখছি। অনেকেই এত কড়াকড়ি দেখে মন খারাপ করছেন। আমি বলব এটাই ভালো হয়েছে৷ কারণ করোনার কথা তো মাথায় রাখতে হবে।’

অপু বিশ্বাস আরো বলেন, ‘আজ এফডিসিতে প্রবেশ করে খুব শান্তি পেয়েছি। শুধু শিল্পী আর সাংবাদিক ভাইবোনেরা আছেন। শান্তিপূর্ণ নির্বাচন। আরামে ভোট দিয়েছি। এটা কোনো কাটাকাটি বা মারামারির নির্বাচন নয়। আমার মনে হলো মিলনমেলায় এসেছি। যারা ভোটে অংশ নিচ্ছেন প্রতিটি শিল্পীর সাথে আমি কাজ করেছি। এটা আমার সৌভাগ্য। যারা জয়ী হবেন তারা যেন নেতৃত্বের জায়গায় ঠিক থাকেন। কিন্তু ভোট নিয়ে কাদা ছোঁড়াছুড়ি করা আমার কাছে কাম্য নয়।’

প্রসঙ্গত, শুক্রবার সকাল ৯টা থেকে ভোট গ্রহণ চলছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের। এবার নির্বাচনের দুইটি প্যানেল নির্বাচন করছেন। একটি ইলিয়াস কাঞ্চন নিপুণ ও অন্যটি মিশা-জায়েদ প্যানেল।

এই বিভাগের আরো খবর