1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পাতাড়ি ইউনিয়নকে শান্তিপ্রিয় ও জনবান্ধব গড়ার প্রত্যয় আনিসুর রহমানের - আজকের কাগজ
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
প্রবাসীদের জরুরি নির্দেশনা দিল ওমানের বাংলাদেশ দূতাবাস শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী ঢাকার দুই সিটিতে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা উলিপুরে পুকুরে ভেসে উঠল ১৮ মাসের সাফিউল্লাহর মরদেহ ঘোড়াঘাটে আদা ক্ষেতে গাঁজার চাষ, ১২ ফুট গাছসহ যুবক গ্রেপ্তার একটি সঠিক তথ্য একটি বড় ধরনের অপরাধ রুখে দিতে পারে: র‍্যাব-৭ অধিনায়ক একটি দল জান্নাতের টিকিট বিক্রি করছে আর সমাজের লোকজনের ঘরে আগুন জ্বালিয়ে দিচ্ছে: রিজভী চাঁদা দাবি ও মানহানীর অভিযোগে পটিয়ায় ইনকিলাব সম্পাদকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা চকরিয়ায় পুলিশের অভিযানে দেশীয় অস্ত্র ও বিপুল সংখ্যক গুলি, নারীসহ ৬ ডাকাত গ্রেপ্তার পাতাড়ি ইউনিয়নকে শান্তিপ্রিয় ও জনবান্ধব গড়ার প্রত্যয় আনিসুর রহমানের

পাতাড়ি ইউনিয়নকে শান্তিপ্রিয় ও জনবান্ধব গড়ার প্রত্যয় আনিসুর রহমানের

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ ৮:০৯ পিএম
শেয়ার করুন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর সাপাহার উপজেলার ৫নং পাতাড়ি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তৎপরতা বেড়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও এরই মধ্যে গণসংযোগ, মতবিনিময় ও উঠান বৈঠকের মাধ্যমে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন সম্ভাব্য প্রার্থীরা।
এর মধ্যে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে সক্রিয় রয়েছেন পাতাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুর রহমান।

এরই ধারাবাহিকতায় রবিবার (১৩ সেপ্টেম্বর) রাতে পাতাড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আদাতলা মোড়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী আনিসুর রহমান। সভায় সভাপতিত্ব করেন পাতাড়ি বিএনপির সহ-সভাপতি মাহাবুবুর রহমান।

মতবিনিময় সভায় আনিসুর রহমান বলেন, বিএনপির মনোনয়ন পেলে তিনি পাতাড়ি ইউনিয়ন থেকে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। জনগণের ভোটে নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ইউনিয়নের প্রতিটি মানুষের পাশে থেকে শান্তিপূর্ণ, জনবান্ধব ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে কাজ করবেন।

তিনি বলেন, “মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করা, রাস্তাঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কৃষিখাতের উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে। জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পাতাড়ি ইউনিয়নকে একটি উন্নত ও সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। এ জন্য ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”

সভায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ইউনিয়নের বিভিন্ন সমস্যা ও উন্নয়নের সম্ভাবনার কথা তুলে ধরেন। আনিসুর রহমান তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং নির্বাচিত হলে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার আগেই সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের গণসংযোগ ও মতবিনিময় সভাকে ঘিরে পাতাড়ি ইউনিয়নের স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে নানা আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় নির্বাচনী মাঠও ধীরে ধীরে সরগরম হয়ে উঠছে।

এই বিভাগের আরো খবর