1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‘পার্শ্ববর্তী একটি দেশ নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে' এবার চেষ্টা করলে প্রতিহত করা হবে: নাহিদ ইসলাম - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম:
ক্যাশলেস ক্যাম্পাস দাবির প্রায় দেড় বছর: রুয়েটে পেমেন্ট অটোমেশন বাস্তবায়নে ধীরগতি নওগাঁয় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষি প্রণোদনার সার নিয়ে অপপ্রচার ৮ তলা ভবন থেকে ফেলে শিক্ষার্থী হত্যার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার মেরিন ড্রাইভ সড়কে টেকনাফের হ্নীলার তিন নারী ইয়াবাসহ আটক প্রতারক চক্রের ফাঁদ থেকে উদ্ধার হলো নিখোঁজ হওয়া এক কিশোর নারী আসন: এবার ৮৮ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত দু’জন দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া? গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন ১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে

‘পার্শ্ববর্তী একটি দেশ নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে’ এবার চেষ্টা করলে প্রতিহত করা হবে: নাহিদ ইসলাম

কুমিল্লা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬ ৭:০৭ পিএম
শেয়ার করুন

পার্শ্ববর্তী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে মন্তব্য করে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, এবার হস্তক্ষেপের চেষ্টা করা হলে প্রতিহত করা হবে।
শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে ১১দলীয় জোটের নির্বাচনী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, এই নির্বাচন কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এই নির্বাচন জুলাই আকাঙ্ক্ষার ধারাবাহিকতা। এ নির্বাচন গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার আকাঙ্ক্ষা। এ নির্বাচন তাদের লড়াইয়ের ফসল যারা চব্বিশের গণঅভ্যুত্থানে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে তাড়িয়েছে।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছিল ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদকে বিদায় করার জন্য। আমরা দেখেছি পার্শ্ববর্তী একটি দেশ বাংলাদেশের গণতন্ত্র এবং নির্বাচনে হস্তক্ষেপ করে আসছে। তারা বলেছে ১১ দলীয় জোট ভোট চুরি ছাড়া ক্ষমতায় যেতে পারবে না। গত ১৬ বছর তারা ফ্যাসিবাদের পক্ষে অবস্থান নিয়েছিল। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, বাংলাদেশে কে সরকার গঠন করবে, কারা ক্ষমতায় আসবে তার নির্ধারণ করবে একমাত্র জনগণ। আধিপত্যবাদ যদি এ নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করে তাদেরকে প্রতিহত করা হবে। তাদের বিরুদ্ধে জনগণ দাঁড়াবে। সারা দেশে ১১ দলের প্রার্থী যারা রয়েছে তাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করুন। তাহলে দেশের মানুষের স্বপ্ন, শহীদ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন হবে।
তিনি আরও বলেন, আমরা এমন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছেন শহীদ ওসমান হাদি। এমন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যে বাংলাদেশের স্বপ্ন দেখেছে জুলাই যোদ্ধারা। আমরা ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। শহীদ ওসমান হাদির হত্যার বিচার আমরা এ বাংলার মাটিতে করব। আগামী নির্বাচনে ১১ দলীয় জোট সরকার গঠন করবে। জনগণের সামনে যে প্রতিশ্রুতি দিয়েছে সে প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। আমরা সাম্য মানবিক মর্যাদার রাষ্ট্র প্রতিষ্ঠা করব।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *