1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পুলিশের ওপর হামলা মামলায় চেয়ারম্যান রিমান্ডে - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব রবিউল-সাজিদ দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকে কুড়িগ্রামগামী কোচের ধাক্কা, নিহত ৩

পুলিশের ওপর হামলা মামলায় চেয়ারম্যান রিমান্ডে

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ১২ মে, ২০২৪ ২:৫০ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলা পুলিশের-ওপর-হামলা-মামলায়-চেয়ারম্যান-মিঠু-রিমান্ডেমিঠুর মামলার শুনানি শেষে মুন্সীগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক রহিমা আক্তার আসামিকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন মুন্সীগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, ‘পুলিশের দায়ের করা মামলায় তাকে আটক দেখানো হয়েছে। আজ সে মামলায় তাকে রিমান্ড দেয়া হলো। অন্য মামলার বিষয়ে আমি জানি না।’

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর মামলায় হোসেন্দী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দিয়েছে আদালত।

গ্রেপ্তারের পর রোববার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। শুনানি শেষে মুন্সীগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক রহিমা আক্তার এক দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।এর আগে শনিবার রাত আটটার দিকে রাজধানীর শাজাহানপুর থেকে মিঠুকে গ্রেপ্তার করে পুলিশ।

মুন্সীগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক জামাল উদ্দিন বলেন, ‘পুলিশের দায়ের করা মামলায় তাকে আটক দেখানো হয়েছে। আজ সে মামলায় তাকে রিমান্ড দেয়া হলো। অন্য মামলার বিষয়ে আমি জানি না।’

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গত বুধবার মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ভোট হয়। নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী আমিরুল ইসলামের সমর্থক হোসেন্দী ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুর নেতৃত্বে দুই দফা পুলিশের ওপর হামলা ও একটি গাড়ি ভাঙচুর করা হয়।

পুলিশকে মারধরের ছবি তুলতে যাওয়ায় মিঠুর সমর্থকদের হাতে হামলার শিকার হন দৈনিক মানবজমিনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি গুলজার হোসেন। এ ঘটনায় পুলিশ ও আহত সাংবাদিক গুলজার হোসেন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মনিরুল হক মিঠুকে প্রধান আসামি করে গজারিয়া থানায় আলাদা দুটি মামলা করে।

এই বিভাগের আরো খবর