1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
প্রতিবছর ১৫ শতাংশ বেতন বৃদ্ধির দাবি পোশাক শ্রমিকদের - আজকের কাগজ
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
দাম বাড়ছে না গ্যাসের, জানাল জ্বালানি মন্ত্রণালয় রুয়েট ডিবেট ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জামায়াতের সিংগাইর উপজেলা শাখা আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত ‘আয়নাঘরে’ যারা দেয়াল টেনেছে তাদের বিচারের আওতায় আনছি: চিফ প্রসিকিউটর মায়ের বকুনি থেকে বাঁচতে ট্রেনে শত কিলোমিটার পাড়ি দিল দুই শিশু জঙ্গিদের হানি ট্র্যাপ, ঝাড়খণ্ড থেকে নারী গ্রেপ্তার! ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী সন্তানের মারধরে আহত বৃদ্ধা মা, বিচার চেয়ে থানায় পটিয়ায় কলা চুরির প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তোহা আ.লীগ নেতার ছেলের লাঠির আঘাতে বিএনপি নেতার মৃত্যু

প্রতিবছর ১৫ শতাংশ বেতন বৃদ্ধির দাবি পোশাক শ্রমিকদের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪ ৫:৪০ পিএম
শেয়ার করুন

দেশে পোশাক শ্রমিকদের জন্য প্রতিবছর ১৫ শতাংশ হারে বেতন বৃদ্ধির দাবি জানিয়েছেন গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতাকর্মীরা। বাজারদর অনুসারে মজুরি পুনর্নির্ধারণ, কারখানাভিত্তিক রেশনব্যবস্থা চালু ও ১৮ দফার ত্রিপক্ষীয় চুক্তি বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র বা গার্মেন্টস টিইউসি কেন্দ্রীয় কমিটি।

সমাবেশে সংগঠনটির সভাপতি মন্টু ঘোষ বলেন, ‘শ্রমিকেরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দিকে অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে তাকিয়ে আছে।

আমরা সরকারের সিদ্ধান্ত ও পদক্ষেপে শ্রমিকদের প্রত্যাশার প্রতিফলন দেখতে চাই। সরকার তাদের পছন্দের লোকদের দিয়ে মজুরি বৃদ্ধি ও শ্রম সংস্কারবিষয়ক দুটি পৃথক কমিটি করেছে। আমরা আশা করি, শ্রমিকদের সঙ্গে অতীতের ন্যায় কোনো প্রহসন করা হবে না।’

সমাবেশে সংগঠনটির সাধারণ সম্পাদক সাদেকুর রহমান বলেন, তৈরি পোশাকশিল্পের মালিকেরা বার্ষিক অতিরিক্ত ১ শতাংশ মজুরি বৃদ্ধির প্রস্তাব দিয়ে শ্রমিকদের উসকানি দিচ্ছেন।

এটিকে কেন্দ্র করে কোনো অঘটন ঘটলে তার দায় মালিকপক্ষকে নিতে হবে।

উপদেষ্টা আবদুল্লাহ ক্বাফী বলেন, মজুরি বৃদ্ধির দাবি করে গত বছরের অক্টোবরে পতিত স্বৈরাচারের গুলিতে চারজন শ্রমিক প্রাণ হারান। বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ হারে মজুরি বৃদ্ধি করা না হলে সেটা গণ-অভ্যুত্থানের সঙ্গে বিশ্বাসঘাতকতা হবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহজাহান, সহসভাপতি জলি তালুকদার ও জিয়াউল কবীর, সহকারী সাধারণ সম্পাদক মঞ্জুর মঈন প্রমুখ।

এই বিভাগের আরো খবর