1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
প্রবাসীর স্ত্রীর রহস্য জনক মৃত্যু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাস মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪ রুয়েটের নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে ন্যাশনাল ট্রাভেলসের কর্মচারী চাকরিচ্যুত কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের জানাজা অনুষ্ঠিত ইজিবাইকের গোপন বক্সে অস্ত্র-গুলি, টেকনাফে ৩ ‘ডাকাত’ আটক হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মানবপাচার থেকে অপহরণ-ডাকাতি মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে

প্রবাসীর স্ত্রীর রহস্য জনক মৃত্যু

সাহিদ বাদশা বাবু
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুলাই, ২০২৪ ৩:৩৭ পিএম
শেয়ার করুন

লালমনিরহাট আদিতমারী উপজেলায় চিরকুট লিখে আখি মনি (১৮) নামে এক প্রবাসীর স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার সকালে আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের আদিতমারী পশ্চিম পাড়ায় শশুর বাড়িতে গলায় ফাঁস দেয়। পরে শ্বশুর বাড়ির লোকজন উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

আখি মনি সদর উপজেলার বত্রিশ হাজারী এলাকার আইনুল হকের মেয়ে ও আদিতমারী এলকার অবসর প্রাপ্ত ফায়ার সার্ভিস সদস্য নুর মোহাম্মদ এর পূত্রবধু।

পারিবারিক সূত্রে জানা যায়, লালমনিরহাটের আদিতমারী পশ্চিম পাড়া এলাকার সৌদি প্রবাসী শাকিল মিয়ার সঙ্গে ১০মাস আগে মোবাইলে বিয়ে হয় আখি মনির। বিয়ের পর থেকে আখি মনি শ্বশুর বাড়িতে থাকতেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতে পরিবারের সাথে খাওয়া-দাওয়া শেষে নিজের কক্ষে ঘুমিয়ে পড়েন আখি।

শনিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে স্বজনরা ডাকাডাকি শুরু করেন। পরে কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙ্গে রুমে ঢুকে দেখতে পায় ঘরের আড়ার সঙ্গে আখি ঝুলতেছে । পরিবারের ধারণা, আখি আত্মহত্যা করেছেন। তবে আত্মহত্যার কারণ জানাতে পারেননি কেউ।

আখির বাবা আইনুল হক জানান, যৌতুকের টাকার জন্য আমার মেয়েকে আমার বাড়িতে আসতে দেওয়া হতো না। গতকাল রাতে আমার স্ত্রীকে আমার মেয়ে ফোন করে বলেছিল তাকে নিয়ে যেতে। সকালে স্বামীর পরিবারে পক্ষ থেকে জানানো হয় আখি আত্মহত্যা করেছে। এটি আত্মহত্যা নয় বলেও জানান তিনি।

আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে নিয়মিত মামলা রুজু করা হবে।

এই বিভাগের আরো খবর