1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
প্রাথমিক শিক্ষকের প্রকাশ্যে মদ পান; এলাকায় সমালোচনার ঝড় - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

প্রাথমিক শিক্ষকের প্রকাশ্যে মদ পান; এলাকায় সমালোচনার ঝড়

আব্দুল আওয়াল
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জুন, ২০২৪ ২:৩৩ পিএম
শেয়ার করুন

আব্দুস সালাম দরদী। পেশায় একজন প্রাথমিক শিক্ষক। বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষা দেন মানুষের মতো মানুষ হতে। কিন্তু তিনি নিজেই সার্বক্ষণিক অমানুষের কাছে লিপ্ত থাকেন। সুদ কারবার, নারী কেলেংকারী ও প্রকাশ্যে মদ পানের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। সম্প্রতি একটি অনুষ্ঠানের মঞ্চে বসে মদ পান করার ভিডিও প্রতিবেদকের হাতে এসেছে।

আব্দুস সালাম দরদী মদন পৌরসভার বাড়িভাদেরা রোডের বাসিন্দা। তিনি নেত্রকোনার আটপাড়া উপজেলার সুখারী ইউনিয়নের ধর্মরায় রামধন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছেন। তিনি খালিয়াজুরী উপজেলার নূরপুর বোয়ালী গ্রামের লাট মিয়ার ছেলে।

স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, বাংলাদেশের বিখ্যাত বাউল সাধক ও মরমী কবি উকিল মুন্সীর ১৩৯তম জন্মদিন উপলক্ষে নিজ গ্রাম নূরপুর বোয়ালী গ্রামে অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে রাত ব্যাপী উকিল মুন্সীর গান পরিবেশন করেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসা বাউল শিল্পীরা। সেই অনুষ্ঠানের মঞ্চের এক পাশে চেয়ারে বসে মদ পান করছে প্রাথমিক শিক্ষক আব্দুস সালাম দরদী। প্রকাশ্যে মদ পান করার একটা ভিডিও প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। এ ছাড়াও শিক্ষক আব্দুস সালাম দরদীর মদ পানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যেমে অনেক লোকজন পোস্ট করেছেন। তিনি প্রায় সময়েই মদ পান করেন বলে একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একজন শিক্ষক (সরকারি চাকুরীজীবি) হয়েও প্রকাশ্যে মাদক সেবন করায় এলাকায় সমালোচনার ঝড় বইছে।

নাম প্রকাশ না করার শর্তে অনুষ্ঠানে অংশ্রগ্রহণকারী একাধিক ব্যাক্তি জানান, ‘সালাম দরদী একজন শিক্ষক। তিনি সরকারি চাকুরী করে। কিন্তু মঞ্চে বসেই মদ খেয়েছেন। মদ খেয়ে মাতলামিও করেছেন। একজন শিক্ষক যদি মাদকে আসক্ত হয় এবং প্রকাশ্যে মদ পান করে তাহলে ছাত্রদের কি শিক্ষা দিবে। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট দাবি জানান তারা।’

এ ব্যাপারে প্রাথমিক শিক্ষক আব্দুস সালাম দরদী জানান, ‘একটা চক্র শক্রতা করছে আমার সাথে। এই বিষয়টা (মদ খাওয়ার) নিয়ে যেন কোন সমস্যা না করে আমার একজন আত্মীয় সাংবাদিকদের সাথে সমাধান করে দিয়েছিল। এর পরেও বিষয়টি নিয়ে বার বার কথা হচ্ছে। ঘটনাটি একটু প্রজেটিভ ভাবে দেখার জন্য অনুরোধ জানান তিনি।’

এ ব্যাপারে নেত্রকোনা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান জানান, ‘সরকারি চাকুরীর নীতিমালা অনুযায়ী কেউ মদ পান করতে পারে না। শিক্ষক যদি মদ পান করে তা আরো দুঃখজনক। আমার প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক প্রকাশ্যে মদ পান করেছে বিষয়টি মাত্রই জানলাম। এ ব্যাপারে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *