1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, পুলিশ ও সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক - আজকের কাগজ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, পুলিশ ও সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক

নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১ জুন, ২০২৪ ২:৩৬ পিএম
শেয়ার করুন

নেত্রকোনার মদনে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ীর সংঘর্ষ বাঁধে। এতে পুলিশ ও সাংবাদিকসহ দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।

শুক্রবার (৩১ মে) সন্ধ্যায় মদন- নেত্রকোণা প্রধান সড়কে কাইটাইল ইউনিয়নের জয়পাশা ও কেশজানি গ্রামের মধ্যে এ ঘটনা ঘটে। সংর্ঘষে গুরুত্ব আহত ৯ জনকে উন্নত চিকিৎসা জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মদন উপজেলায় কর্মরত স্থানীয় সাংবাদিক দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রতিনিধি আলী আজগর পনি সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুরুতর আহত হলে পরিবারের স্বজনরা তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসা জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এ ছাড়া মদন থানার ৫ পুলিশ সদস্য সংঘর্ষে আহত হয়েছে। তাদেরকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কর্তব্যরত চিকিৎসক জানান, রাতে ৩৪ জন রোগী মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ মধ্যে ৯ জনের অবস্থা ভালো না থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অনেক রোগী চিকিৎসা নিয়ে বাড়ী চলে গেছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম খান (তদন্ত) জানান, ফুটবল খেলা কেন্দ্র করে দুই গ্রাসবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আমার ৫ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ২ পক্ষ থেকে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

এই বিভাগের আরো খবর