1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সংবাদ সম্মেলন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

বকশীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির সংবাদ সম্মেলন

মাদারগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫ ১:৩৬ পিএম
শেয়ার করুন

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার দলের কেউ নয়। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে নির্বাচন করায় তাকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে। এ তথ্য জানিয়ে প্রেস বিফিং করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।

বুধবার (৭ মে) সকাল ১১টায় বকশীগঞ্জ পৌর বিএনপির কার্যালয়ে প্রেস বিফিং এর আয়োজন করে বিএনপি।

প্রেস বিফিং এ বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাক জাহিদুল ইসলাম প্রিন্স এসময় উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মানিক সওদাগর, সিনিয়র সভাপতি হাসিবুল ইসলাম সঞ্জু, যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কারীকে, পৌর বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার শাকিল, সিনিয়র সহসভাপতি ছানোয়ার হোসেন ছানু সওদাগর, সাংগঠনিক সম্পাদক শাজাহান পারভেজ শাহীন, যুগ্ন সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদলের আহ্বায়ক বিপ্লব সওদাগর, ছাত্রদলের আহ্বায়ক জুবাইদুল ইসলাম শামীমসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

বক্তব্য উপজেলা বিএনপির সাধারন সম্পাক জাহিদুল ইসলাম প্রিন্স বলেন, বিগত ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আমলে যারা আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করছে ও বিভিন্ন কার্যক্রমে অংশ গ্রহণ করেছেন। বিগত ১৭ বছরে আওয়ামী লীগের দোসর যারা ছিলেন, যাদের উপর ভর দিয়েই হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিলো। আপনারা জানেন যারা দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বিগত সময়ে বিভিন্ন নির্বাচনে অংশ গ্রহণ করেছে তাদেরকে কেন্দ্রীয় সিধান্তে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে পর দেশের যখন পট পরিবর্তন হয়েছে, বিএনপি যখন সুসংগঠিত হতে যাচ্ছে এখন তাড়া আওয়ামী লীগের কাধে ভর দিয়ে বিএনপির ভিতরে ঢোকার জন্য বিভিন্ন পায়তারা শুরু করেছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এসময় তিনি বকশীগঞ্জে বহিস্কৃত নেতাদের নামের তালিকা পড়ে শুনান যার মধে প্রথমে বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ তালুকদারকে ২১ মে ২০২৪ ইং তারিখে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ফখরুজামান মতিনকে ৯ মার্চ ২০২৪ ইং তারিখে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হয়েছে।

উল্লেখ্য গত ৫ মে বকশীগঞ্জের নিজ এলাকায় আসেন সাবেক আইজিপি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম। তাকে উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে আমন্ত্রন জানানো হলেও তিনি তা এড়িয়ে যান এবং বিএনপি থেকে আজীবন বহিষ্কৃত নেতা ও আওয়ামী লীগের সহযোগীদের নিয়ে কয়েকটি জায়গায় পথসভা করেন। এতে দলীয় সকল নেতা কর্মিদের হৃদয়ে রক্ত ক্ষরন হয়েছে।

এই বিভাগের আরো খবর