1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ববির আইন বিভাগের এক ব্যাচ থেকে আইনজীবী হলেন ৪০ জন শিক্ষার্থী - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

ববির আইন বিভাগের এক ব্যাচ থেকে আইনজীবী হলেন ৪০ জন শিক্ষার্থী

‎বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৮ মার্চ, ২০২৬ ৯:০২ পিএম
শেয়ার করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) আইন বিভাগের একটি ব্যাচ থেকে মোট ৪০ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ৭ম ব্যাচ ও আইন বিভাগের ৫ম ব্যাচের ৬৩ জন শিক্ষার্থীর মধ‍্যে ৪০ জন শিক্ষার্থী আইনজীবী হয়েছেন।

‎রোববার (১৫ মার্চ ) বাংলাদেশ বার কাউন্সিলের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। এবার বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় সারা দেশ থেকে মোট ৮ হাজার ৫৯৯ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।

‎সর্বশেষ প্রাপ্ত তথ্যানুযায়ী, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৬টি ব্যাচ থেকে মোট ৯৯ জন শিক্ষার্থী বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির মৌখিক (ভাইভা) পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। এটি শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের অর্জন বলে মনে করছেন শিক্ষার্থীরা।‎

‎বিভাগটির ৫ম ব্যাচ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীরা হলেন, আনিকা শর্মিলা, আনিসুর রহমান, আমিনা ইয়াসমিন, আয়শা বিনতে কবির কলি, বৃষ্টি বণিক, গালিভার মন্ডল, গোলাম আহাদ খান, হালিমা তুস সাদিয়া, ইরিন সুলতানা সেতু, জান্নাতুল আয়েশা, জয়ন্ত কুমার ঘোষ, মারিয়া মাদানিয়া, মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, মোঃ ফেরদৌস খান, মোঃ ইসমাইল খান, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ লিটন বিশ্বাস, মোঃ মোহাসিন হোসেন, মোঃ মুহিদুল ইসলাম, মোঃ নিশাদ রহমান, মোঃ রকিবুল হাসান, মোঃ শাকিউর রহমান, মোঃ সজীব হোসেন, মোঃ তারেক হাওলাদার, মোঃ তরিকুল ইসলাম, নাফিস জারিফ, নূর-এ-নিশাত, নুসরাত জাহান জুঁই, নুসরাত জাহান শাম্মী, অমিতা, রিফাত সারোয়ার খান, সাবরিনা ইসলাম মিম, শাহাদাত হোসেন, সামিয়া সুলতানা, সৈকত ঢালী, সাজিদুল মুয়ীদ, সীমা, শেখ নাজমুল হোসেন, শুভ সাহা ও সুমিয়া আক্তার।‎

‎প্রসঙ্গত, এর আগে ১৭তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সারা দেশের মধ্যে প্রথম হয়েছেন বিভাগের শিক্ষার্থী হালিমাতুস সাদিয়া।তিনিও বিভাগটির ৫ম ব্যাচের শিক্ষার্থী।

এই বিভাগের আরো খবর