1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‎ববির একই বিভাগের যমজ দুই ভাই পেলেন যুক্তরাষ্ট্রের ফুল ফ্রী স্কলারশিপ - আজকের কাগজ
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন

‎ববির একই বিভাগের যমজ দুই ভাই পেলেন যুক্তরাষ্ট্রের ফুল ফ্রী স্কলারশিপ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মে, ২০২৬ ৮:২৫ পিএম
শেয়ার করুন

‎একই সাথে বেড়ে ওঠা,পড়েছেন একই স্কুল ও কলেজে এবং ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের ছাত্র। দুজনই ছিলেন ডিপার্টমেন্টের টপার। এবার উচ্চ শিক্ষার জন্য দুজনই পাড়ি দিচ্ছেন যুক্তরাষ্ট্রে। এমন সাফল্যমণ্ডিত গল্পটি বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগে মেধাবী দুই যজম ভাই মো. আতিকুর রহমান ও মো. আশিকুর রহমান।‎
‎ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রে পিএইচডি করতে যাচ্ছেন মো. আতিকুর রহমান। তিনি পড়বেন ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে। আর মো. আশিকুর রহমান যাচ্ছেন ‘অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটিতে।

‎জানা গেছে, মো আতিকুর রহমান বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ছিলেন। আর মো আশিকুর রহমান ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী। দুই ভিন্ন ব্যাচে পড়লেও অর্জনের জায়গায় ছিল দারুণ মিল। দুজনই নিজ নিজ ব্যাচে ‘ফার্স্ট ক্লাস ফার্স্ট’ হওয়ার গৌরব অর্জন করেছেন।‎
‎তাদের এই সাফল্যের পথ সহজ ছিল না। দীর্ঘদিনের প্রস্তুতি, কঠোর পরিশ্রম, গবেষণার প্রতি আগ্রহ এবং অ্যাকাডেমিক দক্ষতা উন্নয়নের মধ্য দিয়েই নিজেদের তৈরি করেছেন তারা। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ পেরিয়ে শেষ পর্যন্ত তারা এই সফলতা পেয়েছেন।‎
‎তাদের সহপাঠীদের সাথে কথা বলে জানা যায়, আশিক এবং আতিক ছিলেন নম্র-ভদ্র।ববি পাদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানজিল হোসাইন সুমন বলেন, আজ তাদের এই সাফল্যের পদচিহ্ন শুধু একটি অর্জনের গল্প নয়, বরং আগামী প্রজন্মের জন্য স্বপ্ন দেখার সাহস, এগিয়ে যাওয়ার প্রেরণা এবং সফলতার নতুন দিগন্তের অনুপ্রেরণা হয়ে থাকবে।‎
‎পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান জনাব খোরশেদ আলম সোস্যাল মিডিয়া ফেসবুকে তাদের নিয়ে একটা স্ট্যাটাস শেয়ার করে।শেখানে তিনি লেখেন ‘University of Barishal থেকে শিক্ষার্থী গিয়ে University of Florida বা Arizona State University-এর মতো বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে নিজেদের জায়গা করে নিচ্ছে— এটি আমাদের জন্য গর্বের, আবেগের এবং গভীর তৃপ্তির মুহূর্ত। তাদের এই অর্জন আমাদের শিক্ষার্থীদের আগ্রহী ও আত্মবিশ্বাসী করে স্বপ্ন দেখতে সাহস দেবে। এত প্রতিকূলতার মাঝেও শিক্ষার্থীদের সফলতার সঙ্গী হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। বিদেশে অর্জিত অভিজ্ঞতায় দেশ ও সমাজের প্রতি আমার নিজের দায় কিছুটা হলেও শোধ করার চেষ্টা করছি। ওদের সফলতা কামনা করি। দেশকে মনে রেখো, দেশের প্রতি দায়িত্ব সম্পর্কে সচেতন থেকো।

‎এ বিষয়ে আতিকুর রহমান ও আশিকুর রহমানের অনুভূতি ও তাদের জার্নি সম্পর্কে জানতে চাইলে তারা বলেন,আমাদের দুই জনেরই প্রথম থেকে ফিজিক্স এর প্রতি টান ছিলো।আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় ও পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলাম কিন্তু যখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সে চান্স পাই তখন বরিশাল বিশ্ববিদ্যালয়ে চলে আসি।আমি এখন পর্যন্ত বুয়েটে রিসার্স অ্যাসিস্ট্যান্ট হিসেবে আছি।আমি মোট দশটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করছিলাম সেখান থেকে আটটায় আমি ফুল ফান্ডেড স্কলারশিপ পেয়েছি এর মধ্য থেকে আমি ইউনিভার্সিটি অব ফ্লোরিডা কে পছন্দ করেছি কারন এটার র্যাংকিং ভালো।‎
‎আশিকুর রহমান বলেন,আমারও ফিজিক্সের প্রতি প্রথম থেকে আলাদা একটি টান ছিলো তাই প্রথমে আমি পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এগ্রিকালচারে চান্স পেলেও পরবর্তী তে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফিজিক্সেরে ভর্তি হই।আমি মোট ৮ টা বিশ্ববিদ্যালয়ে চয়েস দিয়েছিলাম সেখান থেকে অ্যারিজন স্টেট ইউনিভার্সিটি শেষ পছন্দে রাখি কারন এটা আমার রিসার্স ব্যাকগ্রাউন্ড এর সাথে অ্যালাইন করে।‎
‎এ ছাড়া আল্লাহর রহমতে দুই ভাই ই একসাথে এক বিশ্ববিদ্যালয় থেকে লেখা পড়া শেষ করে একই দেশে স্কলারশিপ পেয়েছি যার অনুভূতি টা আসলে অনেক ভালো এবং সবই আল্লাহর রহমত।

এই বিভাগের আরো খবর