1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাংলাদেশের অর্থনীতির উন্নতিতে এডিবি সন্তুষ্ট প্রকাশ: অর্থ উপদেষ্টা - আজকের কাগজ
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম:
দারুস সালামে বাসার জানালা দিয়ে গুলি, নারী আহত অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী নওগাঁয় অপরাধ নিয়ন্ত্রণে এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স-সাইবার ল্যাব উদ্বোধন কুড়িগ্রামে ফ্যানে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল শাহাজাহানের ব্রহ্মপুত্র নদে সেতু নির্মাণের দাবিতে কটিয়াদী ও মনোহরদী সীমান্তবর্তী এলাকায় গণস্বাক্ষর ও মানববন্ধন ভূমি প্রশাসনে বড় রদবদল, প্রজ্ঞাপন জারি গুপ্তদের আশ্রয়ে স্বৈরাচার ফেরার অপচেষ্টা করছে: প্রধানমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯১৭ জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিলিতে বিভিন্ন মামলায় ৯ আসামি গ্রেপ্তার, আদালতে প্রেরণ

বাংলাদেশের অর্থনীতির উন্নতিতে এডিবি সন্তুষ্ট প্রকাশ: অর্থ উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৪ মে, ২০২৫ ৩:৩০ পিএম
শেয়ার করুন

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশের অর্থনীতির সাম্প্রতিক উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ রবিবার ইতালির মিলানে ৫৮তম এডিবি বার্ষিক সভায় এডিবির (দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া) ভাইস প্রেসিডেন্ট ইংমিং ইয়াংয়ের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, ‘এডিবি জানিয়েছে অন্যান্য অনেক দেশের তুলনায় বাংলাদেশের অর্থনৈতিক অর্জনে আমরা খুশি। আমরা (এডিবি) জানি, আপনারা (বাংলাদেশ) স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ করতে চলেছেন। আমরা (এডিবি) বাংলাদেশের উন্নয়নের দিকে নজর রাখছি।’

সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, ‘ব্যাংকিং খাত এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংস্কারে এডিবি বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। সরকার আগামী ২০২৫-২৬ অর্থবছরের জন্য বাস্তবসম্মত এবং বাস্তবায়নযোগ্য বাজেট দেবে। আমাদের প্রধান বিষয়গুলো হলো ব্যয় কমানো এবং দক্ষতা বৃদ্ধি করা। আমরা আমাদের ব্যয় কমাতে অত্যন্ত সচেতন। আমরা প্রকল্প গ্রহণেও সতর্ক।’

এডিবি তাদের বিদ্যমান অবকাঠামো প্রকল্পগুলো চালিয়ে যাবে এবং পাইপলাইনে থাকা প্রকল্পগুলোও বাস্তবায়ন করবে বলে উল্লেখ করেন সালেহ উদ্দিন।

তিনি আরও বলেন, ‘বৈঠককালে এডিবি ভাইস প্রেসিডেন্ট বাংলাদেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানতে চেয়েছেন। আমরা তাকে জানিয়েছি যে, আমাদের অর্থনৈতিক পরিস্থিতি এখন খুবই ভালো। ব্যাংকিং এবং এনবিআরসহ আমাদের সকল খাতই ভালো পারফর্ম করেছে।’

এই বিভাগের আরো খবর