1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাংলাদেশে মিয়ানমারের ৩ সেনা সদস্য আশ্রয় নিলেন - আজকের কাগজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
৮ শ্রেণির মানুষ ফ্যামিলি কার্ড পাবেন না ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়া ব্যক্তিদের তথ্য চেয়েছে সরকার কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ও চারজন আহত ৭ হাজার টাকা কমেছে, যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর অভিনয়ে আর ফিরবেন না পপি ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত : গ্রেপ্তার দুই আসামিকে নিয়ে যা জানাল র‍্যাব মক্কা চুক্তিতে বাংলাদেশ ইতিবাচকভাবে এগোচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুদামের সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী

বাংলাদেশে মিয়ানমারের ৩ সেনা সদস্য আশ্রয় নিলেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৩০ মার্চ, ২০২৪ ১০:২৮ এএম
শেয়ার করুন

মিয়ানমার সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ দুই সেনা সদস্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এ নিয়ে গত তিন সপ্তাহে মিয়ানমার থেকে ১৭৭ জন বিজিপি ও তিন সেনাবাহিনীর সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিল।

শনিবার ভোর ৫টার দিকে মিয়ানমার সেনাবাহিনীর এই তিন সদস্য সীমান্ত দিয়ে ঢুকে বাংলাদেশের অভ্যন্তরে লোকালয়ে এসে আশ্রয় নেন।

বান্দরবানের জেলা প্রশাসক মো. মুজাহিদ উদ্দিন বলেন, তুমব্রু সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তাদের নিরস্ত্র করে বিজিবি নাইক্ষ্যংছড়ি বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হয়েছে।

এর আগে ১১ মার্চ নাইক্ষ্যংছড়ির জামছড়ি সীমান্ত দিয়ে ১৭৭ জন মিয়ানমার বর্ডার পুলিশ -বিজিপি সদস্যরা পালিয়ে এসেছিল। আজকে আসা তিন জনকে তাদের সঙ্গে রাখা হয়েছে। তাদের মিয়ানমারের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

এদিকে সীমান্ত এলাকায় বসবাসকারী স্থানীয় জনসাধারণ থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে,বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সীমান্ত ক্যাম্পগুলো ইতোমধ্যে আরাকান আর্মি দখল করে নিয়েছে।

এই বিভাগের আরো খবর