1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাকলিয়া থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২ - আজকের কাগজ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, ধরলেন ৬ জনকে কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ইনচার্জ আটক গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে সরকারকে বেকায়দায় ফেলতে তেলের কৃত্রিম সংকট তৈরি করছে একটি চক্র: চিফ হুইপ নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নিষেধাজ্ঞার মধ্যেও চরফ্যাশন মাছ বাজারে প্রকাশ্যে ইলিশ বিক্রি! প্রতি কেজি ১ হাজার টাকা ভোলাহাটে চামুশা সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাপ জব্দ! রৌমারীতে ট্রাকের ধাক্কায় মা-সন্তানসহ নিহত ৫ দুই দশকের হাজারো প্রাক্তন, তবু নেই কুবিতে কেন্দ্রীয় অ্যালামনাই সংগঠন চৌদ্দগ্রামে তিন পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ

বাকলিয়া থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক ২

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬ ৮:২৬ পিএম
শেয়ার করুন

সিএমপি বাকলিয়া থানার পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৭ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে রবিবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১২টা পর্যন্ত বাকলিয়া থানার একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযানে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকার ২ নম্বর রোডের জি-ব্লকস্থ বিসমিল্লাহ স্টোরের সামনে চার রাস্তার মোড় থেকে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় ইয়াবা বহনে ব্যবহৃত একটি মোবাইল ক্রেন টয়োটা গাড়ীসহ একজন আসামিকে গ্রেফতার করা হয়।

অপরদিকে, একই রাতে নতুন ব্রিজ সংলগ্ন কে আর এস কনভেনশনের সামনে পাকা রাস্তার উপর পরিচালিত আরেক অভিযানে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় একটি যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসসহ আরও একজন আসামিকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মোট ৫৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য আনুমানিক দেড় কোটি টাকা।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর