1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাড়লো ভোজ্যতেলের দাম - আজকের কাগজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
সান্তাহারে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ ৮০ লাখ অটোরিকশায় বছরে ক্ষতি ৪ হাজার কোটি টাকা: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান জাতিসংঘের গজারিয়ায় ভোক্তা অধিকার অভিযানে রেস্টুরেন্ট ও দোকানকে জরিমানা ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৩১৪ নওগাঁয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধ আটক অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের দাবি সংসদে গোপন স্থানে ২৪ ঘণ্টার বেশি আটক রাখলেই গুম: চিফ প্রসিকিউটর দুই ধনী দেশ থেকে জাবেদ-নজরুলের নথি দুদকের হাতে ‎নারী নিয়ে অনৈতিক কাজে বাঁধা দেয়ায় ববি ছাত্রদলের দুই নেতাকে মারধর

বাড়লো ভোজ্যতেলের দাম

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫ ৭:৪৫ পিএম
শেয়ার করুন

দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানো হয়েছে। লিটারে ৬ টাকা বাড়িয়ে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন এ দাম আগামীকাল সোমবার (৮ ডিসেম্বর) থেকে কার্যকর হবে।

রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে আলোচনার প্রেক্ষিতে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে ভোজ্যতেলের মূল্য নিম্নোক্তভাবে সমন্বয় করা হলো।

প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৯৫ টাকা, ৫ লিটার বোতল সয়াবিন তেল ৯৫৫ টাকা। প্রতি লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৭৬ টাকা ও প্রতি লিটার খোলা পাম তেলের দাম ১৬৬ টাকা।

প্রসঙ্গত, গত ২৪ নভেম্বর লিটারে ৯ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয় ১৯৮ টাকা। যা নিয়ে আপত্তি তোলে বাণিজ্য মন্ত্রনালয়।

এই বিভাগের আরো খবর