1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাস স্টপেজে ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশ : হাইকোর্ট - আজকের কাগজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ডলারের নতুন দর নির্ধারণ করলো মানি চেঞ্জার এসোসিয়েশন কালিয়াকৈর হাইটেক সিটি থেকে চোরাই মালামালসহ ৬ জন আটক ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা পাচ্ছে এপিবিএন প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া ফেসবুক আইডি, গ্রেপ্তার ১ বাবার লাশ বারান্দায়, কবরের জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষ ইউক্রেনের ড্রোন হামলায় জ্বলছে রুশ দ্বিতীয় বৃহৎ ই-কমার্সের ৬ ডিপো হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চউকের অভিযান অব্যাহত, অনিয়মে কঠোর ব্যবস্থা ভোলাহাটে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার! টেকনাফে বিদেশি এসএমজি উদ্ধার, ৩২৭ রাউন্ড গুলিসহ নারী আটক চট্টগ্রামের হালিশহর এলাকায় মহাসড়কে অবৈধভাবে নির্মাণ সামগ্রী রাখায় চসিক’র অভিযান

বাস স্টপেজে ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশ : হাইকোর্ট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২ ১:৫৯ পিএম
শেয়ার করুন

প্রতিটি বাস স্টপেজে যাত্রীদের কাছে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক মাসের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার রুলসহ এ আদেশ দেন।

রুলে সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ১২২ ধারা অনুযায়ী বাস, মিনিবাস তথা গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত্র বিধিমালা প্রণয়ন না করতে পারা এবং আইনের ৩৪(৩) ধারার বিধান প্রতিপালনে ভাড়ার তালিকা প্রকাশ্য স্থান ও সহজে দৃশ্যমান স্থানে না টানিয়ে ভাড়া আদায় করার বিষয়টি নিয়ন্ত্রণ করতে না পারার ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি আইনের ৩৪(৪) ধারার বিধান মোতাবেক যাত্রীদের কাছ থেকে বাস মালিক, কন্ট্রাক্টরদের বেশি ভাড়া আদায় বন্ধ করার ব্যর্থতা কেন বেআইনি ও আইন পরিপন্থি ঘোষণা করা হবে না, তাও রুলে জানতে চাওয়া হয়েছে।

সড়ক পরিবহন আইনের ৩৪ (৩) ধরায় বলা হয়েছে, কোনো গণপরিবহন, সহজে দৃশ্যমান স্থানে ভাড়ার চার্ট প্রদর্শন ব্যতীত যাত্রী পরিবহন করতে পারবে না। (৪) কোনো গণপরিবহনের মালিক, চালক, কন্ট্রাক্টর, ব্যক্তি বা প্রতিষ্ঠান উপ-ধারা (২) এর অধীন নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া দাবি বা আদায় করতে পারবে না। ১২২ ধারায় বলা হয়েছে, এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে সরকার গেজেট প্রজ্ঞাপন দ্বারা বিধি প্রণয়ন করতে পারবে।

এর আগে গণপরিবহনে ভাড়া বৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ, দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শনসহ কয়েকটি বিষয়ে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবু তালেব। আদালতেও রিটকারী নিজে শুনানি করেন। তার সঙ্গে শুনানিতে আরও ছিলেন, আইনজীবী মোখলেসুর রহমান ও ব্যারিস্টার মুসতাসীম তানজীর। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আদেশের পর আবু তালেব সাংবাদিকদের বলেন, হাইকোর্ট এক মাসের মধ্যে বাস থামার প্রতিটি নির্দিষ্ট জায়গায় প্রকাশ্যে ও যাত্রীদের কাছে সহজে দৃশ্যমান স্থানে ভাড়ার তালিকা প্রদর্শনের জন্য নির্দেশ দিয়েছেন। এছাড়া অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতেও কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য বিআরটিএর প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে।

এই বিভাগের আরো খবর