1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিএনপির ফ্যামিলি কার্ড ভুয়া: ডা. তাহের - আজকের কাগজ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিপিসির জ্বালানিবাহী জাহাজ পেরিয়েছে ‘রেড জোন’ পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস রাজস্ব কর্মকর্তা ‘খুন’ : র‍্যাবের জালে ৩ ছিনতাইকারী জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশ্য ভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ

বিএনপির ফ্যামিলি কার্ড ভুয়া: ডা. তাহের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬ ৮:৫৫ পিএম
শেয়ার করুন

বিএনপির দেখানো ফ্যামিলি কার্ডকে ভুয়া বলে মন্তব্য করেছে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, যারা কার্ড নিয়ে যাবে তাদের আটকাবেন। চিফ ইলেকশন কমিশনার বলেছেন, এটা বেআইনি। এগুলা নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, একটি দল নতুন করে ভারতের সাথে আপস করে আবার দেশ শাসনের জন্য বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিতে চায়। এদেশের মানুষ, ৪ কোটি যুবক এটা হতে দিবে না।

সমাবেশে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে তেমনি দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে। আগামীতে আবারও ফ্যাসিবাদের পদধ্বনি শুনতে পাচ্ছি। যারা কেন্দ্র দখল করতে আসবে চিন্তা করছেন তারা বাসা থেকে মা বাবার দোয়া নিয়ে বের হয়েন।তিনি বলেন, ১২ তারিখ বাংলাদেশের গতিপথ নির্ধারণ হবে, আমরা সংখ্যাঘরিষ্ঠ হয়ে ১২ তারিখ সরকার গঠন করব।

এসময় জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *