1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিএনপি জানে কীভাবে দেশকে সামনের দিকে পরিচালিত করতে হয়: তারেক রহমান - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

বিএনপি জানে কীভাবে দেশকে সামনের দিকে পরিচালিত করতে হয়: তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬ ৬:৩৩ পিএম
শেয়ার করুন

বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যারা সঠিকভাবে দক্ষতার সাথে দেশ পরিচালনা করতে পারে বলে মন্তব্য করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে, আবার যেন কেউ ষড়যন্ত্র করে অর্জিত অধিকার ছিনিয়ে নিতে না পারেন।
শনিবার (৩১ জানুয়ারি) সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, বিএনপি একমাত্র রাজনৈতিক দল, যারা জানে কীভাবে দেশকে সামনের দিকে পরিচালিত করতে হয়। বিএনপি ছাড়া দেশে বর্তমানে অভিজ্ঞতাসম্পন্ন আর কোনো রাজনৈতিক দল নেই।

তিনি আরও বলেন, মানুষ তার ওপরেই ভরসা করে, যার অভিজ্ঞতা আছে। মানুষ তার ওপরেই ভরসা করে, যাকে ভরসা করা যায়। মানুষ তার ওপরেই ভরসা করে যে মানুষকে বিপদের সময় ফেলে যায়নি। এইসব গুণ বিএনপির ভেতরেই আছে।

সবাইকে সতর্ক করে তারেক রহমান আরও বলেন, আপনাদেরকে অনেকেই এসে বিভ্রান্ত করার চেষ্টা করবে। যারাই এসে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে, বলবেন গুপ্ত তোমরা। কারণ, তাদের গত ১৬ বছর আমরা দেখি নাই। যারা ৫ তারিখে পালিয়ে গেছে, এরা তাদের সঙ্গে মিশে ছিল।

এ সময় তিনি আরও বলেন, খেলাধুলায় যারা ভালো, তাদের আন্তর্জাতিক মানের খেলোয়াড় হিসেবে গড়ে তুলবো। তরুণ যুবকদের আমরা ভোকেশনাল ট্রেনিং দেবো দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য।

এ ছাড়া সিরাজগঞ্জ পাবনার তাঁতশিল্প পুরো বিশ্বে বিএনপি রফতানি করতে চায় বলেও জানান তারেক রহমান।

এই বিভাগের আরো খবর