1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিপুল পরিমান চোরাই মোবাইলসহ আটক-৬ - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

বিপুল পরিমান চোরাই মোবাইলসহ আটক-৬

তিমির বনিক
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুন, ২০২৪ ১২:৩৬ পিএম
শেয়ার করুন

সিলেট নগরের বন্দরবাজার এলাকার করিম উল্লাহ মার্কেট থেকে বিপুল পরিমাণ মোবাইল ও আইএমইআই পরিবর্তনকারী সরঞ্জামাদিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

সোমবার করিম উল্লাহ মার্কেটের ৩য় তলায় একাধিক মোবাইল সার্ভিসিং দোকানে অভিযান চালিয়ে মোবাইল চোর, ছিনতাইকারী চক্র ও মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী সংঘবদ্ধ চক্রের ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চোরাই মোবাইল এবং মোবাইলের আইএমইআই পরিবর্তনকারী বিভিন্ন ডিভাইস উদ্ধার করা হয়।

এদিকে র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ২৩১ টি স্মার্ট মোবাইল, ১০ টি বাটন মোবাইল, ১০ টি ট্যাব, ০২ টি পিসি, ০৩ টি মনিটর, ০২ টি কীবোর্ড, ০২ টি মাউস, ০১ টি হার্ডড্রাইভ, ০২ টি পেনড্রাইভ, নগদ ৭৫,৫৫০ টাকা এবং ০১ টি আইএমইআই পরিবর্তনকারী ডিভাইস জব্দ করা হয়।

মঙ্গলবার (১১জুন) দুপুরে র‍্যাব-৯ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এমনটি জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মশিহুর রহমান সোহেল।

গ্রেপ্তারকৃতরা হলেন, নজিবুল ইসলাম জেবলু (২২), মোঃ আব্দুর রহিম (২৮), মোঃ মাসুদ মিয়া (২৩), মোঃ ইমন (২২), মিজানুর রহমান (২২), আব্দুর রহমান (২২)।

র‌্যাব জানায়, সিলেট শহরের বিভিন্ন জনবহুল এলাকায় একাধিক সংঘবদ্ধ মোবাইল চুরি ও ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। খুবই অল্প সময়ে চুরি-ছিনতাইয়ের কাজ শেষে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ এড়াতে চুরি ও ছিনতাইকৃত এসব মোবাইল পরবর্তীতে আইএমইআই পরিবর্তন করা হয়। পাশাপাশি তারা মোবাইলের কাভার, ডিসপ্লেও পরিবর্তন করে ফেলে। অনেক ক্ষেত্রে এই সকল মোবাইল বিভিন্ন অপরাধ করার জন্য অপরাধীরা ক্রয় করে থাকে। গ্রেপ্তারকৃত এই চক্রটি দীর্ঘদিন যাবত মোবাইলের আইএমইআই পরিবর্তন করে বিক্রি করেছে বলে জানা যায়। ব্র্যান্ড এবং কোয়ালিটি ভেদে এসব মোবাইলের দাম বিভিন্ন পরিমাণ টাকা পর্যন্ত হয়ে থাকে। গ্রেপ্তারকৃত এই চক্রটি প্রায় ২০ থেকে ২৫ হাজারের অধিক মোবাইলের আইএমইআই পরিবর্তন করে বিক্রি করেছে বলে জানায়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *