1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি সাজ্জাদুল হাসান - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করলেন এমপি সাজ্জাদুল হাসান

আব্দুল আওয়াল
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ২:৩৭ পিএম
শেয়ার করুন

গাছে গাছে সবুজ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এ স্লোগান নিয়ে মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী-২০২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। নেত্রকোণার-৪ আসনের সংসদ সদস্য সাজ্জাদুল হাসান প্রধান অতিথি হিসাবে এ কর্মসূচী উদ্বোধন করেন।

উপজেলা পাবলিক হল রুমে সূধী জনের সাথে মত বিনিময় করে ও ফলজ বৃক্ষ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এর পর মদন ফতেপুর সড়কের দুই পাশে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষের চারা রোপন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইফতেখারুল আলম খান চৌধুরী আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, পৌর মেয়র সাইফুল ইসলাম সাইফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার, ইউপি চেয়ারম্যান মাইদুল ইসলাম খান মামুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ টিপু মিয়া ও যুগ্ম- আহব্বায়ক সৈয়দ নিশাদ প্রমুখ।

শেষে উপজেলা পাবলিক হল প্রাঙ্গণে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং করে পাঁচ হাজার বৃক্ষরোপন, পরিচর্যা ও এই কর্মসূচী অব্যাহত থাকার ঘোষণা দেন এমপি সাজ্জাদুল হাসান।

এই বিভাগের আরো খবর