1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভারতীয় চিনি ছিনতাই করতে গিয়ে বিএনপির ২ নেতা আটক - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
শিরোনাম:
কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

ভারতীয় চিনি ছিনতাই করতে গিয়ে বিএনপির ২ নেতা আটক

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪ ৩:০৯ পিএম
শেয়ার করুন

সিলেটের ওসমানীনগর উপজেলায় ভারতীয় চোরাই চিনির ট্রাক ছিনতাইয়ের চেষ্টাকালে সিলেট মহানগর বিএনপির দুই নেতাসহ ছয়জনকে আটক করেছে সিলেট জেলা পুলিশ।এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল, দুইটি মাইক্রোবাস ও চোরাই চিনি ভর্তি ট্রাকটি জব্দ করা হয়।

গতকাল রবিবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর সাদিপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করা হয়।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটকরা হলেন- সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ২৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমার ভার্থখলা সোনালী-২২ বাসার মৃত দিলু মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৩), সিসিকের ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ভার্তখলা রুপালি আবাসিক এলাকার মৃত ছানা মিয়ার ছেলে মো. সুলেমান হোসেন সুমন (৪২), সিলেটের শাহপরান থানাধীন বটেশ্বর মলাইটিলা এলাকার মৃত করম আলীর ছেলে মনির আহাম্মেদ (৩২), জৈন্তাপুর বাঘেরখাল এলাকার মো. মনতাজ আলীর ছেলে তোফায়েল আহাম্মেদ (২৬), একই এলাকার জামাল উদ্দিনের ছেলে শাহিন আহাম্মেদ (২৫) ও গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর তৃতীয় খণ্ডের মো. মঈন উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট সীমান্ত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় চোরাই চিনির একটি ট্রাক সিলেট নগরী থেকে ধাওয়া করেন বিএনপির দুই নেতাসহ অজ্ঞাত কয়েকজন। পরে সেটি ওসমানীনগর উপজেলার শেরপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়। এ সময় স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশে খবর দেন। সেখানে তাদের সঙ্গে থাকা আরও অনেকেই কৌশলে সটকে পড়েন।

ওসি আরাফাত জাহান চৌধুরী জানান, চোরাই চিনির ট্রাক ছিনতাইয়ের সময় ছয়জনকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে ছিনতাই ও বিশেষ ক্ষমতা আইনে পৃথক মামলা হবে।

এই বিভাগের আরো খবর