1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভারত ছাড়ল শেখ হাসিনাকে বহনকারী বিমান, গন্তব্য অজানা - আজকের কাগজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
শিরোনাম:
৮ শ্রেণির মানুষ ফ্যামিলি কার্ড পাবেন না ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়া ব্যক্তিদের তথ্য চেয়েছে সরকার কটিয়াদীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত ও চারজন আহত ৭ হাজার টাকা কমেছে, যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি সাগর-রুনি হত্যাকাণ্ডে এক ব্যক্তির সম্পৃক্ততা পাওয়া গেছে: চিফ প্রসিকিউটর অভিনয়ে আর ফিরবেন না পপি ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত : গ্রেপ্তার দুই আসামিকে নিয়ে যা জানাল র‍্যাব মক্কা চুক্তিতে বাংলাদেশ ইতিবাচকভাবে এগোচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী গুদামের সিন্ডিকেট ভেঙে দিতে সরকার কাজ করছে: খাদ্যমন্ত্রী

ভারত ছাড়ল শেখ হাসিনাকে বহনকারী বিমান, গন্তব্য অজানা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ৯:২৪ এএম
শেয়ার করুন

বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে যে বিমানে ভারতে পৌঁছেছিলেন, মঙ্গলবার সকালে তা পরবর্তী গন্তব্যের উদ্দেশে উড়ে গেছে। কিন্তু বিমানটি কোথায় গেছে, তার মধ্যে হাসিনা ছিলেন কি না, তা এখনো স্পষ্ট নয়। পরিস্থিতির দিকে নজর রাখছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলো।

মঙ্গলাবার (৬ আগস্ট) ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এই তথ্য জানিয়েছে।

এএনআই বলছে, মঙ্গলাবার সকাল ৯টার দিকে বিমানটি গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাটি থেকে রওনা দিয়েছে। এর আগে সোমবার বাংলাদেশ ছেড়ে ভারতে যান হাসিনা এবং তার বোন রেহানা। তাদের বহনকারী বিমানটি গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাটিতে অবতরণ করে। সূত্রের খবর, সেখানেই রাতে ছিলেন হাসিনা।

অসমর্থিত সূত্রের খবর, বাংলাদেশ ছেড়ে লন্ডনে যেতে চেয়েছেন হাসিনা। কিন্তু সেখান থেকে এখনও সবুজ সংকেত মেলেনি।

সূত্রের আরও দাবি, যুক্তরাজ্য ‘না’ করে দিলে কোথায় যাবেন, তাও ভেবে দেখছেন হাসিনা। লন্ডনে না গেলেও ইউরোপেই থাকতে চান তিনি। অন্য কোন দেশে আশ্রয় নেওয়া যেতে পারে, আপাতত ভারতে থেকেই তা বিবেচনা করে দেখছেন তিনি।

প্রসঙ্গত, হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয় যুক্তরাষ্ট্রে থাকেন। তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল থাকেন দিল্লিতে। তবে হাসিনার ছোটবোন রেহানার ব্রিটিশ নাগরিকত্ব রয়েছে এবং তার মেয়ে টিউলিপ সিদ্দিকী ব্রিটিশ এমপি। ফলে রেহানার যুক্তরাজ্যে যেতে সমস্যা হওয়ার কথা নয়। মনে করা হচ্ছে, তিনি আগেই ব্রিটেনে চলে যাবেন। তবে হাসিনা কী করবেন, তা এখনো স্পষ্ট নয়। সূত্র: আনন্দবাজার

এই বিভাগের আরো খবর