1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভিন্নমতের হলেও একসঙ্গে আলাপ করা, কথা বলাই গণতন্ত্রের অংশ: জাইমা রহমান - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

ভিন্নমতের হলেও একসঙ্গে আলাপ করা, কথা বলাই গণতন্ত্রের অংশ: জাইমা রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬ ৭:৫০ পিএম
শেয়ার করুন

আলাদা মত থাকলেও একসঙ্গে আলাপ-আলোচনা করা, কথা বলাই গণতন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সভায় এমন মন্তব্য করেন তিনি।‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক ওই আলোচনা সভার শুরুতে আনুষ্ঠানিক বক্তব্য দেন ব্যারিস্টার জাইমা রহমান। তিনি বলেন, দেশের মাটিতে প্রথম বক্তব্য। আমার ভিন্ন এক অনুভূতি কাজ করছে।

দেশে নারীদের উন্নয়নে দাদা জিয়াউর রহমান ও দাদি বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করে তিনি বলেন, আমার কাছে সব সমাধান আছে এমন নয়। তবে নিজের সামর্থ্যে থেকে কিছু করার ইচ্ছে থেকেই এসেছি। এ সময় আলাদা মতের হলেও একসঙ্গে আলাপ করা, কথা বলাই গণতন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন ব্যারিস্টার জাইমা রহমান।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামীতে সব ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে আরও বেশি বেশি আলোচনা প্রয়োজন। শুধু রাজনীতিতে নয়, মুক্ত বাজার অর্থনীতিতেও বেশি অংশগ্রহণ জরুরি। রাষ্ট্রের প্রতিটি খাতে সবার সমান অংশগ্রহণ থাকতে হবে।

বিএনপি ক্ষমতায় এলে নারীদের কর্মসংস্থান নিশ্চিত করবে উল্লেখ করে তিনি বলেন, নারীদের কর্মসংস্থানের জন্য বেশি বেশি বিনিয়োগ করবে বিএনপি। জনগণের ভোটে ক্ষমতায় গেলে প্রতিটি খাতে নারীদের দক্ষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

এই বিভাগের আরো খবর