1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভুল করলে লিখবেন, চুপ থাকবেন না: সাংবাদিকদের প্রতি রতনের আহ্বান - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

ভুল করলে লিখবেন, চুপ থাকবেন না: সাংবাদিকদের প্রতি রতনের আহ্বান

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:৪২ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জ–৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ কামরুজ্জামান রতন বলেছেন, মন্ত্রীত্ব নয়, তিনি জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নেই মনোযোগ দিতে চান।

তিনি বলেন, রাজনীতির মূল লক্ষ্য জনগণের প্রতিনিধি হয়ে সংসদে কথা বলা, উন্নয়ন ও রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে কাজ করা। মন্ত্রী হওয়া সম্মানের হলেও সেটি তার ব্যক্তিগত লক্ষ্য ছিল না। সুযোগ থাকলেও তিনি কোনো পদ বা চেয়ার চাননি বলেও উল্লেখ করেন।

বুধবার মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিক সফিউদ্দিন আহমেদ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে নবনির্বাচিত এই সংসদ সদস্য এসব কথা বলেন।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, রাজনীতি ও সমাজ উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকরা ইতিবাচকভাবে সহযোগিতা করলে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সহজ হয়।

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট সুজন হায়দার জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ইরাদত হোসেন মানু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম
মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ, সাবেক সভাপতি আরিফ উল ইসলাম, মীর নাসির উদ্দিন উজ্জ্বল, , সহ-সভাপতি রশীদ আহমদ, সহ আরো অনেকে।

সাংসদ রতন আরও জানান, ছাত্ররাজনীতি ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে তিনি মানুষকে সম্মান করা ও সবার মতামত গ্রহণ করার শিক্ষা পেয়েছেন। নির্বাচনের আগে তিনি কখনও মন্ত্রিত্বের প্রতিশ্রুতি দেননি এবং এখনো সে পথে সময় নষ্ট করতে চান না।

এমপি রতন বলেন, তিনি কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চান। যদি কখনও ভুল করেন বা দায়িত্ব পালনে ব্যর্থ হন, তাহলে সাংবাদিকদের তা তুলে ধরার আহ্বান জানান।
সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে চলার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, পদমর্যাদার চেয়ে দায়িত্ব পালনই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *