1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভোটের মাঠে শালীনতা বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম:
নারী আসন: এবার ৮৮ শতাংশ প্রার্থী উচ্চশিক্ষিত, স্বশিক্ষিত দু’জন দূরপাল্লার বাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত ভাড়া? গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা, নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী: ডন ১৩ কোটি টাকা আত্মসাৎ, চিত্রনায়িকা পূজা চেরির বাবা কারাগারে উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর সাবেক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, ভুক্তভোগীদের মানববন্ধন জবির সাবেক শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে বিচার চেয়ে জকসুর প্রতিবাদ দুই সপ্তাহ তেল বন্ধ, রৌমারী-রাজিবপুরে ভোগান্তি মহাসড়কের পাশে পড়ে ছিল কাস্টমস কর্মকর্তার লাশ

ভোটের মাঠে শালীনতা বজায় রাখার আহ্বান জামায়াত আমিরের

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬ ১০:০৪ পিএম
শেয়ার করুন

ভোটের মাঠে কাজ করতে গিয়ে শালীনতা ও যুক্তির সীমা অতিক্রম না করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখন, নির্বাচনি কার্যক্রমে অংশ নিতে গিয়ে অনেক সময় একে অপরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

পোস্টে লেখন, সমালোচনা করার অধিকার সবার রয়েছে। তবে কোনো অবস্থাতেই সেই সমালোচনা শালীনতার সীমা অতিক্রম করা উচিত নয়। যুক্তি ও ভদ্রতার সঙ্গে সমালোচনা করাই হওয়া উচিত রাজনৈতিক চর্চার মানদণ্ড।

তিনি উল্লেখ করেন, এমন কোনো ভাষা ব্যবহার করা কাম্য নয়, যা নিজের ক্ষেত্রে বা অন্যের ক্ষেত্রে প্রয়োগ করলে কেউ আহত বোধ করেন। এমনকি প্রিয় কোনো মানুষকে রুচিবহির্ভূতভাবে সমালোচনা করা হলেও তার জবাব হওয়া উচিত উত্তম ভাষায় এবং যুক্তিপূর্ণভাবে।

জামায়াত আমির আরও লেখেন, এটাই আমাদের শিক্ষা এবং রাজনৈতিক সংস্কৃতির অংশ হওয়া উচিত।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *