1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভোলার মনপুরায় আলোকসজ্জার কাজ করতে গিয়ে কিশোরের করুণ মৃত্যু - আজকের কাগজ
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম:
মানুষের মতো স্বপ্ন দেখে এই প্রাণীরাও! ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন কোচ মরিসিও পচেত্তিনো বিজিবির অভিযানে মাদকসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ নওগাঁয় ছাত্রীদের শরীর স্পর্শের অভিযুক্ত শিক্ষককে বদলী ১১ বছর ধরে বন্দি মানসিক ভারসাম্যহীন জাফর, চিকিৎসার আকুতি বৃদ্ধ বাবা-মায়ের সরকারের অগ্রাধিকার প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা: প্রধানমন্ত্রী অবিবাহিত হওয়ায় মেয়র পদে বাদ পড়া আইগনার জার্মানির প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে রাষ্ট্রপতি: আসুন সবাই মিলে সুস্থ ও সুন্দর দেশ গড়ে তুলি যশোরে বিএনপি নেতার বাড়িতে ককটেল ও হুমকি পাওয়ার ঘটনায় তোলপাড় জমির প্রকৃত বাজারমূল্য নির্ধারণে নতুন নিয়ম চালু করল সরকার

ভোলার মনপুরায় আলোকসজ্জার কাজ করতে গিয়ে কিশোরের করুণ মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬ ৪:৩৯ পিএম
শেয়ার করুন

ভোলার মনপুরা উপজেলায় বিয়ের অনুষ্ঠানে আলোকসজ্জার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফুল ইসলাম (১৭) নামের এক কিশোর প্রাণ হারিয়েছে। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার রাঢ়ী বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কিশোর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা খোকনের ছেলে এবং সে কোরালিয়া বাজারের সুমন ডেকোরেটরে কর্মরত ছিল।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, বিয়ের অনুষ্ঠানকে ঘিরে ঝাড়বাতিসহ আলোকসজ্জার কাজ করছিল আশরাফুল। জেনারেটরের সাহায্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। উপস্থিত লোকজন দ্রুত তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা যায়, বিয়ে বাড়ির অনুষ্ঠান উপলক্ষে গতকাল রাতে আলোকসজ্জা ও ঝাড়বাতি স্থাপনের কাজ করছিল আশরাফুল।

মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা কবির সোহেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে আনার আগেই আশরাফুলের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের ভাষ্যমতে, সংসারে আর্থিক অনটন ঘোচাতে পড়ালেখার পাশাপাশি কিশোর বয়সেই সে ডেকোরেটরের কাজে যুক্ত হয়েছিল। প্রতিদিনের উপার্জনে পরিবারের অভাব মেটানোর চেষ্টা করত এই কিশোর।

এদিকে, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, স্থানীয়ভাবে জানাজা শেষে আজ বৃহস্পতিবার সকালে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরো খবর