1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ বছর বয়সী আউয়ালের! - আজকের কাগজ
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
শিরোনাম:

ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪২ বছর বয়সী আউয়ালের!

এম. এস. আই শরীফ, ভোলাহাট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬ ৬:৩৭ পিএম
শেয়ার করুন

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় আব্দুল আউয়াল ওরফে মারুফ (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর ২০২৬) সকালে উপজেলার হলদেগাছী এলাকায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত আব্দুল আউয়াল উপজেলার সদর ইউনিয়নের ঝাউবোনা গ্রামের মরহুম আলাউদ্দিন ড্রাইভারের ছেলে (ইউএনও’র ড্রাইভার নামে পরিচিত।)

থানা ও পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার (১৯ অক্টোবর ২০২৬) সন্ধ্যার পর বাড়ি থেকে বের হন আব্দুল আউয়াল। তবে রাতে তিনি আর বাড়িতে ফেরেননি। পরদিন মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে তাঁর মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উপজেলা সংলগ্ন হলদেগাছী এলাকায় তাঁর মরদেহ ও তাঁর পাশে একটি মোটরসাইকেল দুমড়েমুচড়ে যাবার দৃশ্য দেখতে পান।

এদিকে তাঁর মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম শুরু হয়। তাঁর অকাল মৃত্যুতে আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশী ও বন্ধু-বান্ধবদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

খবর পেয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাও ঘটনাস্থল পরিদর্শন করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় সড়ক দুর্ঘটনার মামলা হয়েছে বলে জানিয়েছেন ভোলাহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল বারিক।

ছবিক্যাপশনঃ ভোলাহাটে সড়কের পাশে প্রাণ গেলো ৪২ বছর বয়সী আব্দুল আউয়ালের ছবি। পাশে তাঁরই মোটরসাইকেল।

এই বিভাগের আরো খবর