1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মদনে আনসার কোম্পানি কমান্ডারকে মারধরের বিচারের দাবিতে মানববন্ধন - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে

মদনে আনসার কোম্পানি কমান্ডারকে মারধরের বিচারের দাবিতে মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ২ জুন, ২০২৪ ১:০৩ পিএম
শেয়ার করুন

নেত্রকোনার মদনে উপজেলা আনসার কোম্পানি কমান্ডার মোঃ শামছুল ইসলামকে জেলা কমান্ড্যান্ট গোলাম মৌল্হা তুহিন এর নির্দেশে বুট দিয়ে লাথি ও লাঠি দিয়ে ব্যধড়ক পিটানো হয় ২৮ মে উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয়ে। এরই প্রতিবাদ ও বিচারের দাবিতে রোববার (২ জুন) মদন প্রেসক্লাবের সামনে উপজেলা আনসার ও বিডিবি সদস্যরা ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় বক্তারা বলেন, উপজেলা আনসার কোম্পানি কমান্ডার শামছুল ইসলাম মহা-পরিচালক বরাবর সত্য বিষয়ে অভিযোগ দায়ের করায় তাকে অমানবিকভাবে নির্যাতন করায় মদন হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্ব থেকে শতাধিক প্রশিক্ষণ প্রাপ্ত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদেরকে দায়িত্ব থেকে বঞ্চিত করে অন্য উপজেলা ও স্কুল শিক্ষার্থীদের কে দায়িত্ব দেয়া হয়েছে। যা তদন্তের দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন, প্রশিক্ষণ প্রাপ্ত আনসার মুসামিয়া,আনসার বিডিবি সদস্য মান্না, কালাম মিয়া, নির্যাতিত আনসার কমান্ডার শামছুল ইসলাম প্রমূখ।

এ ব্যাপারে জেলা কমান্ড্যান্ট গোলাম মৌল্হা তুহিন মোবাইল ফোনে জানান, আনসার কমান্ডার শামছুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় অভিযোগ রয়েছে। নির্বাচনের দায়িত্ব বন্টনের সময় সে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাকে অফিসের আঙ্গিনা থেকে সরিয়ে দেয়া হয়। তাকে কোন মারপিট করা হয়নি।

এই বিভাগের আরো খবর