1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে - আজকের কাগজ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

মধ্যরাতের পর খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫ ৭:০৯ পিএম
শেয়ার করুন

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আজ মধ্যরাতের পর লন্ডনে নেওয়া হবে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক আমরা ইনশাআল্লাহ কাতার এয়ারলাইন্সের মাধ্যমে আজকে মধ্যরাতের পর বা আগামীকাল সকালে লন্ডনে নিয়ে যাবো। ওনার সঙ্গে দেশের ও দেশের বাইরের বেশ কয়েক জন চিকিৎসক সঙ্গে যাবেন।

কাতারের আমিরের বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’ এ উন্নত চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া।

ডা. জাহিদ দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং খালেদা জিয়ার পরিবার থেকে কৃতজ্ঞতা জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *