1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় এক যুবক নিহত, চালক আটক - আজকের কাগজ
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

মহাদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় এক যুবক নিহত, চালক আটক

নওগাঁ প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৩ মে, ২০২৫ ১:০০ পিএম
শেয়ার করুন
নওগাঁর মহাদেবপুরে পাথর বোঝায় ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবক নিহত হয়েছে।এ মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে ৩ মে শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার নবীনগর মাদ্রাসার সামনে।
স্থানীয়রা জানান,উপজেলা সদর থেকে বাইসাইকেল যোগে আতোয়ার রহমান(৪৫)এক যুবক তার বাড়ীর অদুরে নাটশাল নবীনগর মাদ্রাসার সামনে (নাটশাল বিএম কলেজ) বকাপুর মোড় নামক স্থানে পৌঁছে।এসময় পিছন থেকে দ্রুতগামী পাথর বোঝায় একটি ড্রামট্রাক তাকে ধাক্কা দিলে সে বাইসাইকেল থেকে রাস্তার ওপর ছিটকে পড়ে।এ সময় ট্রাকের চাকা তার মাথার উপর দিয়ে চলে যায়।এতে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়।গ্রামবাসীরা ধাওয়া করে ঘাতক চালকসহ ট্রাকটি আটক করে। নিহত আতোয়ার রহমান নাটশাল গ্রামের মৃত মফিল মন্ডলের পুত্র ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন রেজা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে জনগণের হাতে আটক ট্রাকটি জব্দ করাসহ তার চালককে গ্রেফতার করা হয়েছে
এই বিভাগের আরো খবর