1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় কটিয়াদী যুবকের মৃত্যু - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় কটিয়াদী যুবকের মৃত্যু

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২৬ ৮:৩৪ পিএম
শেয়ার করুন

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার সহশ্রাম ধোলদিয়া ইউনিয়নের নিমুক পড়ুরা গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে আলামিন মিয়া -(৩৫)মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি ফ্যাক্টরিতে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
পারিবারিক সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার কুয়ালালামপুর শহরের একটি ফ্যাক্টরিতে কাজ করার সময় আলামিন মিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জরুরী ভিত্তিতে হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী আয়েশা আক্তার জানান, প্রায় আট বছর পূর্বে, জীবিকার অন্বেষণে আলামিন মালয়েশিয়া যান। কর্মস্থল থেকে তিনি ছুটি পেলেই নিয়মিত বাড়িতে চলে আসতেন। তাদের সংসারে দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। সর্বশেষ ছোট মেয়ের বয়স তিন মাস। তিনি আর ও বলেন আমি স্বামীকে হারিয়ে বর্তমানে চারিদিকে অন্ধকার দেখছি। ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে কিভাবে সংসার চালাবো, তাদের লেখাপড়া করার কিভাবে, এগুলি নিয়ে আমি ভীষণ দুশ্চিন্তায় আছি। বর্তমানে আমি আমার স্বামীর মরদেহ দ্রুত দেশে আনার জন্য বর্তমান সরকারের নিকট অনুরোধ করছি এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।
নিহতের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এলাকাবাসী ও স্বজনরা আল আমিন মিয়ার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

এই বিভাগের আরো খবর