1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মালয়েশিযায় পাচারকালে রোহিঙ্গাসহ উদ্ধার ৫০: আটক ৯ পাচারকারি - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

মালয়েশিযায় পাচারকালে রোহিঙ্গাসহ উদ্ধার ৫০: আটক ৯ পাচারকারি

হেলাল উদ্দিন
  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২৬ ৮:৪১ পিএম
শেয়ার করুন

কক্সবাজারের টেকনাফে অবৈধভাবে পাচারকালে মালয়েশিয়াগামী ট্রলার থেকে রোহিঙ্গাসহ ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং জড়িত নয়জন মানবপাচারকারিকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ শনিবার দুপুরে কোস্ট গার্ডের টেকনাফ স্টেশন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, স্টেশনটির ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী।

আটক ৯ পাচারকারি টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

উদ্ধার হওয়া ভুক্তভোগীদের মধ্যে ১১ জন রোহিঙ্গা এবং ৩৯ জন বাংলাদেশি নাগরিক কক্সবাজারসহ বিভিন্ন জেলার বাসিন্দা।

সমুদ্রপথে মানব পাচার রোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে মধ্যরাত ১২টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী, স্টেশন টেকনাফ, আউটপোস্ট শাহপরী ও বাহারছড়া যৌথভাবে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

সংবাদ সম্মেলনে লে. কমান্ডার মুত্তাকীন সিদ্দিকী বলেন, শুক্রবার সন্ধ্যায় টেকনাফের সমুদ্র উপকূল দিয়ে সাগরপথে ট্রলার যোগে বেশ কিছু সংখ্যক লোকজনকে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে নিয়ে যাওয়ার খবর পায় কোস্ট গার্ড। এতে কোস্ট গার্ড সদস্যরা টেকনাফের সমুদ্র উপকূলের সব পয়েন্ট নজরদারী বৃদ্ধি করে। এক পর্যায়ে বাহারছড়া উপকূলবর্তী সাগরে সন্দেহজনক একটি ট্রলার দেখতে পেয়ে কোস্ট গার্ড সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এসময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারিরা ট্রলারটি দ্রুত চালিয়ে পালানোর চেষ্টা চালায়। পরে ধাওয়া দিয়ে ট্রলারটিকে জব্দ করতে সক্ষম হয়।

“ পরে ট্রলারটি তল্লাশী চালিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে বহন করা ৫০ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং জড়িত ৯ পাচারকারিকে আটক করা হয়।

কোস্ট গার্ডের এ কর্মকর্তা বলেন, “ সংঘবদ্ধ পাচারকারি চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফে নিয়ে আসে। পরে তাদের গোপন আস্তানায় আটকে রেখে নির্যাতন ও মুক্তিপণ আদায় করা হয়। পাচারকারিরা উদ্ধার ভুক্তভোগীদের সাগরপথে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাচারের পরিকল্পনা করেছিল। “

আটক পাচারকারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে টেকনাফ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান, লে, কমান্ডার মো. মুত্তাকীন সিদ্দিকী।

এই বিভাগের আরো খবর