1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুখ খুললেন চিত্রনায়িকা মুনমুন - আজকের কাগজ
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
কাস্পিয়ানের প্রতিশোধ নিতে ইউক্রেনের বন্দরে হামলার পরিকল্পনা করেছিল ইরান ১৬ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন পিএসসির ৮ ক্যাটাগরির পদে ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস ভারতে পালাতে গিয়ে যেভাবে গ্রেপ্তার ডেভিড ইমন ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে চায় ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইগাতীতে ভাতিজার হাতে চাঁচি খুন মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আউটডোর বন্ধ করে কর্মস্থল ফাঁকি,৭ জন ডাক্তারকে শোকজ কুবি শিক্ষক সমিতির নতুন আহ্বায়ক ড. শামীমা নাসরিন

মুখ খুললেন চিত্রনায়িকা মুনমুন

আজকের কাগজবিডি বিনোদন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২ ৩:১১ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে উত্তাল এফডিসিটি। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ দাবি করেন জায়েদ খান চক্রান্ত করে জিতেছেন।  এমনকি জায়েদ খান ভোটারদের টাকা দিয়েছেন সেই অভিযোগও তোলেন নিপুণ।

রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে কাঞ্চন-নিপুণ পরিষদের নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে কেবল মৌখিক অভিযোগ নয়, জায়েদ খানের বিরুদ্ধে কিছু প্রমাণও তুলে ধরেন তিনি। সংবাদ সম্মেলনে একটি ভিডিও দেখিয়েছেন নিপুণ। নিপুণের দাবি ভিডিওটি নির্বাচনের দিন ধারণ করা। ওই ভিডিওতে জায়েদ খানকে নায়িকা মুনমুনের হাতে কাগজের সঙ্গে কিছু একটা গুঁজে দিতে দেখা গেছে। হাতে কাগজ দেওয়ার ছলে জায়েদ খান টাকা দিয়েছেন বলে অভিযোগ তোলেন নিপুণ।

এদিকে এ অভিযোগের ব্যাপারে মুখ খুলেছেন নায়িকা মুনমুন।  এসব অপপ্রচার দাবি করে এক ভিডিও বার্তায় মুনমুন বলেন, আমি নাকি রাস্তায় দাঁড়িয়ে টাকা নিয়েছি। আমি কী রাস্তার লোক? ওই দিন কালো রঙের পোশাকের সঙ্গে মিলিয়ে কালো রঙের মাস্ক পরেছিলাম। মাস্কটিই আমি খুলে ব্যাগের মধ্যে রেখেছিলাম। আমি নাকি টাকা নিয়ে ভোট দিয়েছি। টাকা দিয়ে আমাকে কিনবে? রাস্তার মধ্যে টাকা দেবে? সেই টাকা খেয়ে আমি ভোট দেব- তাই না? আমার নামে এ ধরনের একটা অপপ্রচার চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, আমার যদি টাকা নেওয়ার ইচ্ছে হয় জায়েদের থেকে, আমার বাসা তো জায়েদ চেনে। সে আমার ফেসবুক ফ্রেন্ড। আমি চাইলে যে কোনোভাবেই জায়েদের থেকে টাকা নিতে পারি। এফডিসিতে নির্বাচনে সবাই তো এভাবেই হাত ধরে ধরে ভোট চায়। এফডিসিতে ঢোকার পর জায়েদ আমাকে একটা পেপার দিলো। প্যানেলের তালিকা। আর বললো আপা, ‘ভুলত্রুটি হইলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। পুরো প্যানেলকে ভোট দিয়েন। আর ছোট ভাইটার দিকে খেয়াল রাখবেন।

২৮ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে চলচ্চিত্রশিল্পী সমিতির ৪৪ অভিনয়শিল্পী ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন। ৪২৮ জন ভোটার ২২ জনকে প্রার্থীকে বেছে নিয়েছেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে অভিনেতা মিশা সওদাগর এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খান এক প্যানেল থেকে নির্বাচন করেন। প্রতিদ্বন্দ্বী প্যানেলে সভাপতি পদে অভিনেতা ইলিয়াস কাঞ্চন এবং সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার নির্বাচন করেন।

এই বিভাগের আরো খবর