1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে চরাঞ্চল গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় জসিম হত্যার আসামি মোহন গ্রেপ্তার - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জে চরাঞ্চল গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় জসিম হত্যার আসামি মোহন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৬:০৬ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল আধারা ইউনিয়নের চর আব্দুল্লাহ গ্রামে নির্বাচন পরবর্তী সহিংসতায় জসিম নায়েব (৩৫) হত্যাকান্ডের ঘটনায় এজাহারনামীয় আসামি মোহন মিয়াকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ই ফেব্রুয়ারি)ভোররাতে রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ কোন্ডা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, নির্বাচনের পরদিন শুক্রবার (১৩ জানুয়ারি) সদর উপজেলার চরাঞ্চল আধারা ইউনিয়নের চরআব্দুল্লাহ গ্রামে পরাজিত ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের সমর্থকদের সাথে বিজয়ী বিএনপির প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকদের সংঘর্ষ হয়। এসময় গুরুতর আহত ওই এলাকার জসিম নায়েবকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে মৃত্যু হয় তার। পরে এ ঘটনায় গত ১৪ ফেব্রুয়ারি রাতে সদর থানায় ২২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা মাফিক নায়েব।

ওই মামলার এজাহারনামীয় আসামি ছিলেন গ্রেপ্তারকৃত মোহন মিয়া। তাকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করা হয়েছে।

মুন্সীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান, এ ঘটনায় নিহত ব্যক্তির পিতা ও আরও এক ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

মামলার অন্য সকল আসামি গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *