1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ২০২ পিস ইয়াবাসহ আটক ২ - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ২০২ পিস ইয়াবাসহ আটক ২

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬ ৮:৩০ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২০২ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার মোল্লারচর ৭ নম্বর ওয়ার্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা পুলিশের মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির এসআই (নিঃ) রাশেদ মুন্সীর নেতৃত্বে একটি দল মোঃ কবির হোসেনের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় মোঃ কবির হোসেন (৫৫) ও মলয় চক্রবর্তী (৫২) নামের দুইজনকে ২০২ পিস ইয়াবাসহ আটক করা হয়।
আটক কবির হোসেন মোল্লারচর এলাকার বাসিন্দা এবং মলয় চক্রবর্তী বাগমাহমুদ আলীপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জেলা পুলিশ জানায়, মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং তা আরও জোরদার করা হবে। অপরাধ সংক্রান্ত তথ্য দিতে জেলা পুলিশের কন্ট্রোল রুমের নম্বরেও যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *