1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
মুন্সীগঞ্জে বেড়িবাঁধের মাটি কেটে বিক্রির অভিযোগ - আজকের কাগজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
শিরোনাম:
জামালপুরের মেলান্দহে গাছ থেকে পড়ে ব্যক্তির মর্মান্তিক মৃত্যু স্বরাষ্ট্রমন্ত্রী: রাজনৈতিক উদ্দেশ্যে পোশাকশিল্পে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চলছে চট্টগ্রামের নির্বাচনী গণসংযোগে আলোচিত সেই শুটার এখনো ধরাছোঁয়ার বাইরে সংযুক্ত আরব আমিরাতে ঘন কুয়াশার পূর্বাভাসে রেড অ্যালার্ট জারি গাজীপুরে শ্রমিক বিক্ষোভ: বিজিবি-পুলিশের সঙ্গে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরতা দক্ষিণ ইরানে দফায় দফায় বিস্ফোরণ: কেশম দ্বীপে হামলার দাবি লর্ডসে ফিক্সিংয়ের ১৫ বছর: পাকিস্তানি ক্রিকেটে ট্র্যাজেডির পতনগাথা ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের গোপন হামলার অভিযোগ অন্ধ্র উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মুরাসু আজকের খেলার সূচি: এনসিএল ও চ্যাম্পিয়নস লিগের লড়াই

মুন্সীগঞ্জে বেড়িবাঁধের মাটি কেটে বিক্রির অভিযোগ

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫ ১:২৬ পিএম
শেয়ার করুন
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার হাসাইল পদ্মা পাড়ে চলছে বেড়িবাঁধের কাজ। সেখান থেকে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছে, এই মাটি গুলো বাঁধের নিচে ফেলে দিলে বাঁধ শক্তিশালী থাকতো কিন্তু সেই মাটি বিক্রি করা হচ্ছে। যেটা দেখার কেউ নাই!
জানাযায়, উপজেলার হাসাইল মাছ বাজারের পশ্চিম পার্শ্বে পদ্মা নদীতে বাঁধ নির্মাণের কাজ করছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বাঁধের কাজ এখনো চলমান। বেড়িবাঁধের জন্য একপাশে সিসি ব্লক নির্মাণ করা হচ্ছে এবং বাঁধ নির্মাণে সেইসব সিসি ব্লক বসানো হচ্ছে। ব্লক বসানোর জন্য যে মাটি গুলো কেটে সরানো হয়েছে সেই মাটি গুলো বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
বেড়িবাঁধের কাজ পরিচালনার সংশ্লিষ্টদের সাথে কথা বলতে গেলে স্থানীয় সোহেল বেপারী নামের এক ব্যক্তি বলেন, আপনারা তাদেরকে কোনো প্রশ্ন করবেন না, যা জানার আমাকে জিজ্ঞেস করুন। গোরস্থানে ৫০০ গাড়ির মত মাটি দেয়া হয়েছে, গাড়ি প্রতি ১হাজার করে নেয়া হয়েছে। এই টাকা কে নিয়েছে? জানতে চাইলে তিনি সঠিক উত্তর দিতে পারেননি। এছাড়াও তিনি বলেন, আমার ভাই বিএনপি সভাপতি আপনারা যা পারেন করেন, ওসি আসবো বা*ল।
মুন্সীগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. তাওহীদুল ইসলাম বলেন, মাটি বিক্রি করার সুযোগ নেই। আমি বিষয়টি জানতাম না, খোঁজ নিয়ে দেখতেছি। সত্যতা পেলে ব্যবস্থা নেয়া হবে।
এই বিভাগের আরো খবর