1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাস মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪ রুয়েটের নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে ন্যাশনাল ট্রাভেলসের কর্মচারী চাকরিচ্যুত কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের জানাজা অনুষ্ঠিত ইজিবাইকের গোপন বক্সে অস্ত্র-গুলি, টেকনাফে ৩ ‘ডাকাত’ আটক হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মানবপাচার থেকে অপহরণ-ডাকাতি মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে

মুন্সীগঞ্জে মেঘনা নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৫ মে, ২০২৪ ১:৩৯ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে গোসল করতে নেমে মো. আলিফ (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছেন। রোববার (৫ মে) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা এলাকার নদীতে নিখোঁজ হন তিনি। তাকে উদ্ধারে ঢাকা ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে কাজ শুরু করেছে।

নিখোঁজ আলিফ উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষ্মীপুরা গ্রামের মো. ফয়সাল প্রধানের ছেলে। তিনি ভবেরচর ল্যান্ডভারী স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।

স্থানীয় ও পরিবারের সদস্যরা জানান, আলিফ দুপুরে বন্ধুদের সঙ্গে তেতৈতলা এলাকা সংলগ্ন মেঘনা নদীতে গোসল করতে যান। মেঘনা সেতুর নিচ থেকে নদীতে ঝাঁপ দেওয়ার পর থেকেই নিখোঁজ রয়েছেন তিনি। বন্ধু ও স্বজনরা নদীতে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। ফায়ার সার্ভিসের একটি টিম নদীতে আলিফের সন্ধান শুরু করে। পরে ঢাকা ফায়ার সার্ভিসের ডুবুরি দল আলিফের সন্ধানে নদী উদ্ধার অভিযানে যোগ দেয়।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ রিফাত মল্লিক আজকের কাগজকে বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দল চেষ্টা চালিয়ে যাচ্ছে। নদীর গভীরতা ও স্রোতের কারণে কাজে বিলম্ব হচ্ছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
রাজিব খান আজকের কাগজকে বলেন ,ইতোমধ্যে ফায়ার সার্ভিসের ডুবুরি দল মেঘনা নদীতে উদ্ধার কাজ শুরু করেছে। এখনো নিখোঁজ কিশোরের সন্ধান মেলেনি।

এই বিভাগের আরো খবর