1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে সিরাজদিখানে সড়ক দখল করে নির্বাচনি ক্যাম্প - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ

মুন্সীগঞ্জে সিরাজদিখানে সড়ক দখল করে নির্বাচনি ক্যাম্প

 মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২০ মে, ২০২৪ ১২:৪১ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জের সিরাজদিখানে তিনটি সড়ক বন্ধ করে নির্বাচনী প্রচার ক্যাম্প করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।উপজেলার জৈনসার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের আনারস প্রতীকের সমর্থকরা এ ক্যাম্পগুলো তৈরি করেছেন।

স্থানীয়রা জানান, চাইনপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবু সাঈদ মাদব, মিজান মোল্লা, নূর হোসেন মোল্লা পৃথকভাবে তিনটি ক্যাম্প করেছেন। তারা সবাই আনারস প্রতীকের সমর্থক।

আনারস প্রতীকের প্রার্থী মো. আওলাদ হোসেন মৃধা। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মহিউদ্দিন আহমেদের সমর্থিত প্রার্থী হিসেবে পরিচিত।

উপজেলা নির্বাচনী আচরণবিধির ধারায় বলা আছে, মানুষ ও যানবাহন চলাচলকারী সড়কে নির্বাচনি প্রচার ক্যাম্প করা যাবে না। এছাড়া, একটি ইউনিয়নে সর্বোচ্চ একটি ক্যাম্প করা যাবে।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি সদস্য আবু সাঈদ মাতবর বলেন, জানতাম না সড়কের উপরে নির্বাচনি ক্যাম্প করা যাবে না। জানলে করতাম না।

আরেক সমর্থক মিজান মোল্লা বলেন, সড়কে ক্যাম্প হলেও মানুষ চলাচল করতে পারে। ক্যাম্প স্থাপন করা যে আচরণবিধির লঙ্ঘন তা জানতাম না।

সড়ক দখল করে নির্বাচনী প্রচার ক্যাম্পের বিষয়ে জানতে আওলাদ হোসেন মৃধার মুঠোফোনে কল দিলে তিনি প্রশ্নের জবাব না দিয়ে কল কেটে দেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আল-আমিন বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে রয়েছেন। যারা আচরণবিধি লঙ্ঘন করেছেন, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর