1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে

মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের কমিটি গঠন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১০ জুন, ২০২৪ ১২:৪৮ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জে রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছে দৈনিক এই বাংলার স্টাফ রিপোর্টার শাহনাজ বেগম হীরা। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক মুন্সীগঞ্জের খবরের চীফ রিপোর্টার এম এম রহমান।

দৈনিক স্বদেশ প্রতিদিনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মহিউদ্দিন আহমেদকে সিনিয়র সহ- সভাপতি নির্বাচিত করে ১১ সদস্যের কার্যকরি কমিটি ঘোষণা করা হয়। গত ০৬ জুন বৃহস্পতিবার ২০২৪ ইং তারিখে মাঠপাড়া এলাকায় রিপোর্টার্স ইউনিটির অস্থায়ী কার্যালয়ে মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা মো: আক্কাস আলীর সভাপতিত্বে মুন্সীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির কার্যকরি কমিটির বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বিগত সভার কার্য বিবরণী পাঠ ও অনুমোদন, সভাপতির পদ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ এবং বিবিদ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা ১নং- বিষয়ে কারো কোনো আপত্তি না থাকায় বিগত সভার কার্য বিবরণী সর্ব সম্মতি ক্রমে গ্রহণ করা হয়। ২ এবং ৩ নং আলোচ্য বিষয়ে সভার বিস্তারিত আলোচনা করা হয়। সভায় সর্ব সম্মতি ক্রমে বিগত কার্য পর্ষদ বিলুপ্তি করা হয় এবং সংগঠন গতিশীল করার জন্য ১১ সদস্যের কার্য নির্বাহী কমিটি গঠন করার জন্য বলা হয়।

সভায় সভাপতি উপস্থিত সকল সদস্যের নিকট হতে সভাপতি পদের জন্য নাম প্রস্তাব চাইলে মো. মাসুম হাসান আফিফ শাহনাজ বেগমকে সভাপতির নাম প্রস্তাব করলে মহিউদ্দিন আহমেদ সমর্থন করেন। সভার সভাপতি সকল সদস্যের মতামত জানতে চাইলে সকলে একমত পোষণ করেন। সাধারণ সম্পাদক পদে সভার সভাপতি নাম প্রস্তাব চাইলে হামিদুল ইসলাম লিংকন এম.এম.রহমানকে সাধারণ সম্পাদক পদে তার নাম প্রস্তাব করেন। এবং তা আসাদউজ্জামান নবীন সমর্থন করেন। সভার সভাপতি উপস্থিত সকলের মতামত জানতে চাইলে সকলে একমত পোষণ করেন।

এছাড়াও সভায় সকলের সম্মিতি ক্রমে নতুন কমিটিতে সিনিয়র সহ- সভাপতি নির্বাচিত হন দৈনিক স্বদেশ প্রতিদিনের মো. মহিউদ্দিন আহমেদ। সভায় পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রস্তুত করার জন্য নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্যদেরকে নির্দেশ প্রদান করা হয়। ১১ সদস্যের কার্যনির্বাহী পরিষদ সকলের মতমতের উপর ভিত্তি করে পূর্নাঙ্গ কমিটির তালিকা প্রস্তুত করবেন। যা আগামীতে আনুষ্ঠানিকভাবে কমিটির সকল সদস্যেদের পূর্নাঙ্গ নামের তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ১১ সদস্যের কার্য নির্বাহী পরিষদ।

এই বিভাগের আরো খবর