1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
মোবাইলে ভিডিও রেকর্ড চালু রেখে দোকানেই আত্মহত্যা করলেন সুরজিৎ - আজকের কাগজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
ক্যাডেট কলেজে ২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ২০০ নম্বরে ইসরাইলি নির্বাচনে অচলাবস্থা, কেন ব্যালটে ছিল না গাজা সঞ্চয়পত্র, এফডিআর ও ডাকঘর সঞ্চয়: কোথায় কত মুনাফা ও কেমন ঝুঁকি ইরানের সঙ্গে যুদ্ধে তেল কোম্পানিগুলো মুনাফা লুটছে: বার্নি স্যান্ডার্স বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: তদন্তে নতুন রহস্যময় তরুণী দাবি না মানলে এক দফা অনিবার্য হবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ করতে হবে: রিজভী পল্টনে সাবেক আইজিপির ছেলের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত পরবর্তী সংসদ অধিবেশনেই পাশ হবে সৌরবিদ্যুৎ আইন: জ্বালানিমন্ত্রী

মোবাইলে ভিডিও রেকর্ড চালু রেখে দোকানেই আত্মহত্যা করলেন সুরজিৎ

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : বুধবার, ৫ মার্চ, ২০২৫ ৫:০১ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইলে ভিডিও রেকর্ড চালু রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুরজিৎ মণ্ডল নামের এক মিষ্টি ব্যবসায়ী।
আজ বুধবার (০৫ মার্চ) সকালে জেলার নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাজারের মিষ্টির দোকান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
সুরজিৎ রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সমাধি নগর ইউনিয়নের হাবাসপুর আগপোটরা গ্রামের গোবিন্দ মণ্ডলের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা বাসস্টান্ডে ‘অর্পিতা সুইটস’ নামের একটি দোকান পরিচালনা করতেন।
সুরজিৎ মন্ডল আত্মহত্যার পুর্বে চিরকুটও লিখে যান। সেখানে লেখা রয়েছে, ‘হে কচাকাটা বাসিন্দাবৃন্দ ওরা বুঝি আমাকে এখানে ব্যবসা করতে দেবে না। ওরা এতদিন পর্দা দিল তাতে কোনো দোষ নাই। কিন্তু এখন আমার দোকানের সামনেই আমার টেবিল ও সাইনবোর্ড পর্দা রাখতে দিতে দেয় না। বিভিন্ন কারণে অনেক হয়রানী ও হতে হয়।’
এলাকাবাসি জানান, সুরজিৎ দীর্ঘদিন ধরে স্থানীয় মিলন মিয়ার ঘর ভাড়া নিয়ে মিষ্টির ব্যবসা করতেন। কয়েক মাস আগে ওই ঘর ছেড়ে দিয়ে পাশের একটি ঘর ভাড়া নিয়ে মিষ্টি তৈরির কারখানা বসান। সেই কারখানার সামনের রাস্তায় টেবিল চেয়ার বসিয়ে মিষ্টি বিক্রি করতেন।কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম বলেন, ‘আত্মহত্যাকারী ব্যবসায়ীর ভিডিও বার্তা ও চিরকুট উদ্ধার করা হয়েছে। তদন্তের পর তার আত্মহত্যার মূল কারণ জানা যাবে।

এই বিভাগের আরো খবর