1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মৌলভীবাজারে একদিনে ঝড়লো তিনটি প্রান - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল সংসদে পাস মেট্রোরেলের ২৭ বেয়ারিং প্যাড ক্রিটিক্যাল, ৪৬ পিলারে ফাটল সিরিয়ায় অস্ত্রের গুদামে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১৪ রুয়েটের নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগে ন্যাশনাল ট্রাভেলসের কর্মচারী চাকরিচ্যুত কৃষি,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মায়ের জানাজা অনুষ্ঠিত ইজিবাইকের গোপন বক্সে অস্ত্র-গুলি, টেকনাফে ৩ ‘ডাকাত’ আটক হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস মানবপাচার থেকে অপহরণ-ডাকাতি মুন্সিগঞ্জে শিলইয়ে ছয় মাসে ১৫ চুরি, আতঙ্কে এলাকাবাসী ভাইভার নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত থেকে সরে না এলে হাসিনার মতো পরিণতি হবে

মৌলভীবাজারে একদিনে ঝড়লো তিনটি প্রান

মৌলভীবাজার প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০২৪ ৩:১৪ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা তিনটি স্থানে পৃথক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। রোববার (২ জুন) সন্ধ্যায় কুলাউড়া-মৌলভীবাজার সড়কের ব্রাহ্মণবাজারে চলন্ত মোটরসাইকেলের উপর ঘূর্ণিঝড়ে গাছ ভেঙে মোটরসাইকেল আরোহীর উপর গাছ উপড়ে পড়ে। এতে মির্জাপুর গ্রামের মানিক মিয়ার পুত্র ব্যবসায়ী আব্দুল মতিন (৩৬) গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়।

একই সময় সন্ধ্যায় কুলাউড়া-জুড়ি সড়কের আছুড়িঘাট নামক স্থানে কাভার্ড ভ্যান ও সিএনজি অটো রিকশার মুখোমুখি সংর্ঘষে ঘটনাস্থলে সিএনজি চালক মারা যান। এ ঘটনায় গুরুত্বর আহত হয়ে ৫ জন হাসপাতালে। নিহত সিএনজি অটোরিকশা চালকের পরিচয় এখনো পাওয়া যায়নি।

আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। অপরদিকে দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ভেলকুমা পুঞ্জিতে গাছ থেকে পান তুলতে গিয়ে পাঁ ফসকে নিচে পড়ে রেনু মিয়া (৫৮) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত রেনু মিয়া ওই ইউনিয়নের টাট্টিউলি গ্রামের বাসিন্দা। বিষয়টি সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল কাদির।

এ ব্যাপারে কুলাউড়া থানার (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ প্রতিবেদককে জানান, লাশের পরিচয় শনাক্তের কাজ চলছে। কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান।

এই বিভাগের আরো খবর