1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মৌলভীবাজার সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী তাজের প্রার্থীতা স্থগিত - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে

মৌলভীবাজার সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী তাজের প্রার্থীতা স্থগিত

তিমির বনিক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪ ১২:৫৬ পিএম
শেয়ার করুন

বহু জল্পনা কল্পনার দীর্ঘ শুনানির পর আপিল বিভাগ মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ তাজুল ইসলাম তাজের প্রার্থিতা স্থগিত ঘোষণা করছে মহামান্য হাইকোর্ট।

বুধবার (৫ই জুন) দীর্ঘ শুনানির পর বিচারক ইকবাল কবির ও আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

জানা যায়, মৌলভীবাজার সদর উপজেলার বর্তমান চেয়ারম্যান মোঃ কামাল হোসেন রীট আবেদনের পরিপ্রেক্ষিতে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম তাজের প্রার্থীতা স্থগিত ঘোষণা করেছেন মহামান্য হাইকোর্ট।

এর আগে রোববার (১৯শে মে) সন্ধ্যায় নির্বাচন পরিচালনা -২ উপসচিব মোঃ আতিয়ার রহমান স্বাক্ষরিত এক পত্রে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন স্থগিত ঘোষনা করা হয়।

লিখিত পত্র থেকে জানা যায় যে, আপিল বিভাগের সিপিএলএ নং ১৬০৮/২০২৪ এর ১৬মে ২০২৪ তারিখের আদেশ প্রতিপালনের সুবিধার্থে ষষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপে ২১ মে ২০২৪ তারিখে অনুষ্ঠেয় মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের সকল পদের নির্বাচন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করার জন্য মাননীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত প্রদান করেছেন।

বর্ণিতাবস্থায়, উল্লিখিত সিদ্ধান্ত অনুসারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ সংক্রান্ত অনুলিপি মৌলভীবাজার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা, ওসি সহ সংশ্লিষ্টদের বরাবরে প্রেরণ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর