1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রমজানে কুড়িগ্রামে বাজারে কঠোর নজরদারি প্রস্তুতি - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

রমজানে কুড়িগ্রামে বাজারে কঠোর নজরদারি প্রস্তুতি

মোবাশ্বের নেছারী
  • আপডেট টাইম : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:৫৭ পিএম
শেয়ার করুন

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে কুড়িগ্রামে প্রশাসনের কঠোর প্রস্তুতি শুরু হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং খাদ্যে ভেজাল রোধে মাঠে নামছে প্রশাসন।
সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কুদরত-এ-খুদা। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, আরডিসি শেখ মাহবুবে সোবহানী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হুমায়ুন কবির, কুড়িগ্রাম ব্যবসায়ী প্রতিনিধি এবং অন্যান্য সরকারি কর্মকর্তারা। সভায় কুদরত-এ-খুদা বলেন,
“রমজানের পবিত্রতা রক্ষায় কোনো ধরনের খাদ্যে ভেজাল, কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য আদায় বরদাস্ত করা হবে না। বাজার তদারকি জোরদার করা হবে, প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনা করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় সিদ্ধান্ত হয়—
রমজানজুড়ে নিয়মিত বাজার তদারকি ও মনিটরিং, ভেজালবিরোধী অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা, অভিযোগ প্রাপ্তির সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ,
সাধারণ মানুষের স্বস্তিতে রমজান পালনের জন্য প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগ
বক্তারা আরও বলেন, রমজানে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসন, ব্যবসায়ী ও নাগরিকদের সমন্বিত ভূমিকা নিশ্চিত করতে হবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *