পটুয়াখালীর রাঙ্গাবালীতে ট্রলার থেকে অসাবধানতায় নদীতে পরে আল-আমিন (৩৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছে। সোমবার সকাল নয়টার দিকে উপজেলার চরমোন্তাজ লঞ্চঘাটের বুড়াগৌড়াঙ্গ নদীতে এ দূর্ঘটনা ঘটে। নিখোঁজ আল-আমিন পার্শ্ববর্তী গলাচিপা উপজেলার চরবিশ্বাস গ্রামের সিরাজ খাঁনের ছেলে।
চরমোন্তাজ নৌ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৫ দিন সমুদ্রে মাছ শিকার শেষে এমভি আসাদুল নামের ওই ট্রলারটি ১১ জেলে সহ ওই লঞ্চঘাটে এসে পৌছাঁয়। ট্রলারটি নোঙর করতেই আল-আমিন রশিঁ নিয়ে ঘাটে ওঠার চেষ্টা করে। এসময় সময় তিনি পা পিছলে পন্টুনের সঙ্গে মাথায় আঘাত লেগে নদীতে পরে নিখোঁজ হয়। বর্তমানে তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে স্থানীয় জেলেরা। এদিকে তাকে উদ্ধারের অপেক্ষায় নদীর দুপারে ভীড় করেছে তার স্বজন সহ স্থানীয় হাজারো মানুষ।
রাঙ্গাবালী নৌপুলিশ কেন্দ্রের ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারের চেষ্টা চলছে। ফায়ার সার্ভিস, ডুবুরি ও কোস্টগার্ডকে খবর দেওয়া হয়েছে। তারা এসে জোড়ালো ভাবে উদ্ধার কার্যক্রম শুরু করবে।