1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাজশাহীতে ঈদের আনন্দ পৌঁছে দিতে ইউনিস্যাবের মানবিক উদ্যোগ - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

রাজশাহীতে ঈদের আনন্দ পৌঁছে দিতে ইউনিস্যাবের মানবিক উদ্যোগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
  • আপডেট টাইম : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬ ৩:৪৫ পিএম
শেয়ার করুন

ঈদ মানেই ভালোবাসা, সহমর্মিতা ও আনন্দ ভাগাভাগির এক অনন্য উপলক্ষ। তবে সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত পথশিশুদের জীবনে এ আনন্দ অনেক সময়ই অনুপস্থিত থাকে। সেই বৈষম্যের দেয়াল ভেঙে তাদের মুখেও ঈদের হাসি ফোটানোর প্রত্যয়ে ইউনাইটেড নেশনস ইয়ুথ এ্যান্ড স্টুডেন্টস এ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ইউনিস্যাব)-এর রাজশাহী ডিভিশন আয়োজন করতে যাচ্ছে ‘ঈদ ফর স্ট্রিট চিলড্রেন ২০২৬’।

ইতিমধ্যে ফান্ড সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে ৪ মার্চ পর্যন্ত। আগামী ৬ মার্চ শিশুদের মধ্যে নতুন পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

আয়োজকরা জানান, এই উদ্যোগ কেবল একটি আনুষ্ঠানিক আয়োজন নয়; বরং মানবিক দায়বদ্ধতা থেকে জন্ম নেওয়া একটি সমন্বিত সামাজিক কর্মসূচি, যার লক্ষ্য রাজশাহী শহরের ছিন্নমূল ও অবহেলিত শিশুদের মাঝে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া। কর্মসূচির আওতায় সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে নতুন পোশাক ও খাদ্যসামগ্রী বিতরণ করা হবে, যাতে তারাও ঈদের উৎসবে সমানভাবে অংশ নিতে পারে।

ইতোমধ্যে ইউনিস্যাবের স্বেচ্ছাসেবীরা রাজশাহীর বিভিন্ন এলাকায় সরেজমিন পরিদর্শন করে উপকারভোগী শিশুদের তালিকা প্রণয়ন করেছেন, যাতে সহায়তা কার্যক্রম সুশৃঙ্খল ও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।
এই উদ্যোগ সফল করতে ফান্ডিং, ক্রাউডফান্ডিং এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। ইউনিস্যাবের নিবন্ধিত সদস্য, অ্যালামনাই ও শুভাকাঙ্ক্ষীদের এ মানবিক প্রয়াসে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।

ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের রিজিওনাল সেক্রেটারি রাশাদুজ্জামান রাকিব জানান, সংগঠনটি দীর্ঘদিন ধরে রাজশাহীর তরুণ শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ ও ক্যারিয়ার প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। ‘ঈদ ফর স্ট্রিট চিলড্রেন’ আমাদের একটি সিগনেচার মানবিক উদ্যোগ। আমরা বিশ্বাস করি, ঈদের আনন্দ সবার জন্য। সেই বিশ্বাস থেকেই রাজশাহীর অবহেলিত পথশিশুদের মুখে হাসি ফোটাতে আমাদের এ প্রচেষ্টা।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় এবারও কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হবে। এ উদ্যোগ বাস্তবায়নে রাজশাহীসহ দেশের সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহায়তা কামনা করা হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *